আন্তর্জাতিক 

এপস্টেইনের যৌন কেচ্ছায় নাম জড়িয়েছে! গ্রেফতার ব্রিটেনের রাজার ছোট ভাই অ্যান্ড্রু

শেয়ার করুন

এপস্টেইন কাণ্ডে নাম জড়ানোর পরেই তাঁর রাজকীয় খেতাব এবং সম্মাননা কেড়ে নিয়েছিলেন রাজা চার্লস। তাঁকে ব্রিটেনের রাজপ্রাসাদও ছেড়ে দিতে হয়েছিল। এবার রাজা চার্লসের সেই ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেফতার করল ব্রিটেনের পুলিশ।

বৃহস্পতিবার টেমস ভ্যালি পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, সান্ড্রিংহাম বাসভবন থেকে অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। গত সপ্তাহেই ব্রিটেনের পুলিশ জানিয়েছিল, সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে, অ্যান্ডুর বিরুদ্ধে তদন্ত শুরু হবে কি না। ব্রিটেনের একটি সংবাদ সংস্থার খবর অনুসারে, বৃহস্পতিবার ভোরে পূর্ব ইংল্যান্ডের উড ফার্মে ছ’টি গাড়িতে সাদা পোশাকধারী পুলিশ কর্মীরা যান।

Advertisement

প্রসঙ্গত, গত বছরই বাকিংহাম প্রাসাদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, অ্যান্ড্রুকে রাজপ্রাসাদ ছেড়ে বিকল্প বাসস্থানে চলে যেতে বলা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে রাজকুমার অ্যান্ড্রুর নতুন নাম হবে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। কিছু দিন আগে পর্যন্তও ‘ডিউক অফ ইয়র্ক’ খেতাব পাওয়া রাজকুমার অ্যান্ড্রু এত দিন প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসনের সঙ্গে রাজপ্রাসাদে থাকতেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদন অনুসারে, দু’জনেই এ বার উইন্ডসরের বাসভবন থেকে সান্ড্রিংহাম এস্টেটে যাবেন। প্রসঙ্গত, এই এস্টেট রাজা তৃতীয় চার্লসের মালিকানাধীন। ভাইয়ের থাকার খরচ বহন করবেন প্রবীণ রাজাই।

৬৫ বছর বয়সি অ্যান্ড্রু অনেক দিন ধরেই বিতর্কিত চরিত্র। বছর ছয়েক আগে এপস্টেইনের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। ভার্জিনিয়া জিওফ্রে নামের এক ভদ্রমহিলা অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে মামলা করেছিলেন। অ্যান্ড্রুর বিরুদ্ধে নাবালিকাদের সঙ্গে জোর করে যৌনতায় লিপ্ত হওয়ার অভিযোগও ওঠে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ