জেলা 

গণতন্ত্রের নিঃশব্দ রক্ষক : বিলবোরাকোপরা যুবশক্তির হাতে সুষ্ঠু হেয়ারিং প্রক্রিয়ার দৃষ্টান্ত / মোস্তফা কামাল

মোস্তফা কামাল: তারিখ : ১ লা ফেব্রুয়ারি ২০২৬! ভোরের আলো ফোটার আগেই পঞ্চায়েত ভবনের সামনে জমতে শুরু করে মানুষের ভিড়। কারও হাতে কাগজ, কারও চোখে উৎকণ্ঠা, আবার কারও মনে সংশয়— আমার নাম আদৌ চূড়ান্ত তালিকায় উঠবে তো?, আবার কারো মনে প্রশ্ন এত স্বল্প সময়ে হাজার হাজার লোকের হেয়ারিং প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা সম্ভব? কিন্তু দিন শেষে সেই সংশয় রূপ নেয় আশ্বাসে। কারণ, সেখানে ছিল সংগঠিত স্বেচ্ছাসেবি সংস্থা—”বিলবোরাকোপরা উন্নয়ন মঞ্চ”। মুর্শিদাবাদের লালগোলা বিধানসভার অন্তর্গত বিলবোরাকোপরা গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু শিক্ষিত ও সচেতন যুবকের মস্তিষ্কপ্রসূত ভাবনা থেকেই গড়ে ওঠে এই স্বেচ্ছাসেবী সংস্থা।…

আরও পড়ুন
জেলা 

Murshidabad Blast : বোমা বিস্ফোরণে মুর্শিদাবাদে উড়ে গেল বাড়ির ছাদ, মৃত তিন

বাংলার জনরব ডেস্ক : রবিবার রাতে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্রামে। বিস্ফোরণের অভিঘাতে একটি পাকা বাড়ির ছাদ ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপ থেকেই তিন জনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই বাড়ির ভিতরে বসে বোমা বাঁধছিলেন তিন জন। অসাবধানতায় বিস্ফোরণ ঘটেছে। যদিও মৃতদের পরিবারের দাবি, তিন জনকে বোমা মেরে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১০টা নাগাদ খয়েরতলায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সাদা ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছিল। হুড়মুড় করে ভেঙে…

আরও পড়ুন
দেশ 

Murshidabad এলাকার দখল নিয়ে শাসক দলের গোষ্ঠী কোন্দলে উত্তাল মুর্শিদাবাদের জঙ্গিপুর

বাংলার জনরব ডেস্ক ; এলাকার দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে শনিবার রাত জুড়ে বোমাবাজিতে আতঙ্ক ছড়ালো মুশিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্র গ্রামে। বোমার আঘাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।গন্ডগোলে যুক্ত থাকার অভিযোগে এ পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। তবে ওই অশান্তি নিয়ে মুখ খোলেননি জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শনিবার রাতে একের পর এক বিস্ফোরণের শব্দ পান স্থানীয়েরা। জানা যাচ্ছে, দুই পঞ্চায়েত সদস্যের মধ্যে গন্ডগোল থেকে ওই অশান্তির সূত্রপাত। তৃণমূলের একটি সূত্রে খবর, শনিবার সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের সদস্য ডলি খাতুনের স্বামী আব্দুর রহমান জঙ্গিপুরের…

আরও পড়ুন
অন্যান্য জেলা 

Loksova Election 2024 : আবু তাহের বনাম মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এগিয়ে কে?

সেখ ইবাদুল ইসলাম  : মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলাদেশের সীমান্তবর্তী এই কেন্দ্রটি বরাবরই বাম দুর্গ বলে পরিচিত ছিল। এক দুবার কংগ্রেস প্রার্থী মান্নান হোসেন জয়ী হলেও কিন্তু বেশিরভাগ সময়েই এই কেন্দ্র থেকে বামেরা এই জয়যুক্ত হয়েছে। সিপিএমের গড় হিসাবে পরিচিত এই লোকসভা কেন্দ্রটি ২০১৪ এর লোকসভা নির্বাচনেও সিপিএম প্রার্থী জয়ী হয়েছিল। কিন্তু ২০১৯ এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি হাতছাড়া হয়ে যায় বামেদের। এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে কয়েকবার সংসদে নির্বাচিত হয়েছিলেন পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দোজা। তারপর আবু তালেব চৌধুরী, তারপরে কাজেম আলী…

আরও পড়ুন
জেলা 

২০২৪ বিজেপি শেষ হয়ে যাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলার সভায় বললেন বিধায়ক ইদ্রিস আলী

বিশেষ প্রতিনিধি: আজ ১২ই ডিসেম্বর সোমবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার স্বপনগড়ে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজীর নির্দেশে, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে বিশাল কর্মীসভা হয়। উক্ত কর্মীসভার আয়োজন করে ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃনমূল যুব কংগ্রেস। প্রধান বক্তার ভাষনে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, আর্দশ এবং অবদানের বিভিন্ন দিক ব্যাখা করেন। তিনি বলেন সাংসদ অভিষেক ব্যানার্জি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা…

আরও পড়ুন
জেলা 

Blast: মুর্শিদাবাদের বহরমপুর থানার মালখানায় হঠাৎ বিস্ফোরণ, জখম তিন , বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা!

বাংলার জনরব ডেস্ক :  মুর্শিদাবাদের বহরমপুর থানার মালখানায় হঠাৎ বিস্ফোরণ । বিস্ফোরণের ফলে তিন জন পুলিশ কর্মী জখম হয়েছেন। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। তবে বিস্ফোরণের কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার দুপুর ১টা নাগাদ বিকট আওয়াজ শোনা যায় বহরমপুর থানার দ্বিতীয় তলা থেকে। সেখানেই রয়েছে থানার মালখানা। সেখানেই বিস্ফোরণ ঘটে বলে থানা সূত্রে জানা গিয়েছে। তার জেরে চার পুলিশ কর্মী জখম হন। তাঁদের হাতে এবং পায়ে আঘাত লাগে। আহতদের মধ্যে রয়েছেন বহরমপুর থানার এক এএসআই, এক কনস্টেবল এবং এক সিভিক কর্মী। তাঁদের…

আরও পড়ুন
জেলা 

Murshidabad: ডোমকলে মাঝরাতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত এক, আহত এক

বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের। জখম হলেন তিন জন। বিস্ফোরণে আহতদের এক জনের ডান হাত উড়ে গিয়েছে! সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ডোমকলের তিন নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনার মণ্ডলপাড়া এলাকায়। অভিযোগ, সোমবার সকালে জমি দখলের ‘বরাত’ পেয়েছিলেন চার ব্যক্তি। তাই রাতে একটি পাটের খেতে বোমা বাঁধতে বসেছিলেন তাঁরা। সে সময় হঠাৎই বোমা ফেটে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ২৭ এর সিরাজুল শেখের। তাঁর পেশা চাষবাস হলেও যুবককে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে বোমা বাঁধতে ডাকা হয়েছিল বলে দাবি তাঁর পরিবারের। যদিও কে বা কারা তাঁদের বরাত দিয়েছিলেন, তা এখনও…

আরও পড়ুন
কলকাতা 

BSF : মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা ভগবানগোলার মানুষের প্রতি বিএসএফের অত্যাচার নিয়ে বিধানসভায় সরব হলেন বিধায়ক ইদ্রিস আলী, মুখ্যমন্ত্রী বক্তব্য সমর্থন করে বললেন ‘আমি সব জানি প্রতিকার হবে’!

বিশেষ প্রতিনিধি : আজ ২০শে জুন সোমবার, পশ্চিমবঙ্গ বিধানসভায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী উল্লেখ পর্ব এ সীমান্তরক্ষী বাহিনীদের অত্যাচার এবং অন্যায়ভাবে গুলি চালানোর প্রসঙ্গ তোলেন। তাঁর নির্বাচনী এলাকা ভগবানগোলার অনেক জায়গা বাঙলাদেশের সীমান্তের কাছে। পদ্মার ভাঙনে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা তাদের জমিতে চাষ করতে অন্যায়ভাবে বাধা দিচ্ছে। অথচ তাদের জমিতে কিছু বাঙলাদেশের মানুষ জোর করে চাষ করছে। সেখানে BSF , এবং বি ডি আর (বাঙলাদেশের সীমান্তরক্ষী বাহিনী)যৌথ ভাবে ঐ দৃস্কৃতিদের জোর করে সাহায্য করছে।এই জমি যাদের তারা ভারতীয় নাগরিক,ভোটার এবং আইনগতভাবে জমির মালিক।এই সমস্ত ভারতীয় নাগরিকদের…

আরও পড়ুন
জেলা 

রোগী কল্যাণ সমিতির উদ্যোগে ভগবানগোলা বিধানসভার কানাপুকুর হাসপাতালে উন্নয়নের আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি : আজ ৬ই জুন সোমবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার কানাপুকুর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে হাসপাতালের সার্বিক ব্যাবস্হাপনা এবং উন্নয়নের ব্যাপারে এক আলোচনা সভা হয়। উক্ত সভায় ভগবানগোলা বিধানসভার বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ব্যাপি হাসপাতালগুলির পরিস্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে বহু উন্নয়ন করে চলেছেন। ভগবানগোলা কানাপুকুর হাসপাতালেও তার কোন ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমার এলাকা উন্নয়ন তহবিল থেকে একটি আ্যম্বূলেন্স দেব তাছাড়াও Fund permit করলে একটি হাই মাস্ক (উচ্চ বাতিস্তম্ভ) হাসপাতাল চত্বরে দেওয়া…

আরও পড়ুন