কলকাতা 

কলকাতায় STEM Scholarship Distribution 2026, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মহিলাদের Livelihood Development-এর জন্য আর্থিক সহায়তা

কলকাতা, ৩১ অক্টোবর: শিক্ষার প্রসার, মেধার বিকাশ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কলকাতার পার্ক সার্কাসের Hotel Park Inn, 10/1, Talbagan Lane, Kolkata-700017-এ অনুষ্ঠিত হলো ‘STEM Scholarship Distribution 2026’ ও Livelihood Development Cheque Distribution অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কৃতী, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের হাতে স্কলারশিপের চেক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ক্যানিং ও জীবনতলা এলাকার বেশ কয়েকজন মহিলাকে জীবিকাভিত্তিক উন্নয়ন এবং স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। Taj and Zakir Syed Family Charitable Foundation Inc.-এর সহযোগিতায়…

আরও পড়ুন
কলকাতা 

কালীপুজো, দীপাবলি ও ছটপুজোয় দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ 

স্মৃতি সামন্ত,কলকাতা  : রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি, পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহারে জোর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। কালীপুজো, দীপাবলি ও ছটপুজোকে কেন্দ্র করে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। উৎসবের আনন্দ যাতে বায়ুদূষণ, শব্দদূষণ এবং জনস্বাস্থ্যের ক্ষতির কারণ না হয়ে ওঠে, সেই লক্ষ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। বাজি পোড়ানোর সময়সীমা নির্দিষ্ট করার পাশাপাশি অনুমোদিত পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও জানান…

আরও পড়ুন
কলকাতা 

নিউমার্কেটের হোটেলের অগ্নিকাণ্ডে গ্রেফতার অন্তিম অভিযুক্ত সবা জাফর

নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হলেন অন্তিম অভিযুক্ত সবা জ়ফর। আগেই গ্রেফতার হয়েছিলেন আরও এক অভিযুক্ত, সবা-র স্বামী আবু জ়ফর। এ বার হাওড়ার শিবপুরে অভিযান চালিয়ে সবাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও গুন্ডাদমন শাখা। সূত্রের খবর, সবা-র নামেই লিজ় (ইজারা) নেওয়া হয়েছিল হোটেলটি। ১৮ অগস্ট রাত ২টো নাগাদ মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলের তিনতলায় আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। সেই আগুন ছড়ায় আশপাশে। আতঙ্কে আবাসিকেরা ছোটাছুটি শুরু করেন। যে হোটেলে আগুন লাগে তার একটি ভবন পরেই দমকলের সদর দফতর। খবর পেয়ে সেখানে পৌঁছোয়…

আরও পড়ুন
কলকাতা 

চোর বাগান কাণ্ডের তদন্ত শুরু, বুধবার তলব করা হলো মন্ডপ শিল্পীকে, আহতদের কেন বেসরকারি হাসপাতালে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী!

চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মন্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্লাবের মণ্ডপশিল্পীকে এ বার তলব করল লালবাজার। মণ্ডপটি তৈরি হয়েছে শিল্পী সুশান্ত শিবানী পালের ভাবনায়। মণ্ডপ তৈরির ক্ষেত্রে তাঁর কী পরিকল্পনা ছিল, দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে সব নিয়ে তাঁর মত কী, বুধবার এমন নানা প্রশ্নের মুখোমুখি হতে পারেন সুশান্ত। সোমবারই চোরবাগান কাণ্ডের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট-এর প্রথম বৈঠক হয়েছে। মহাকরণে ঝাড়া ২ ঘণ্টার আলোচনার পর সিট-এর প্রধান, কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী জানিয়েছেন, আগামী শনিবার থেকে তাঁরা তথ্যপ্রমাণ সংগ্রহের…

আরও পড়ুন
কলকাতা 

বাঘাযতীন বাজারে আগুন লেগে ১৫টি দোকান ভস্মীভূত

মঙ্গলবার ভোরে দক্ষিণ কলকাতার বাঘাযতীন বাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৫টি দোকান। দমকল সূত্রে খবর, বাজারের একটি দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকানে। দমকলের ১৫টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ভোরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নেতাজিনগর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকেও। আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হতে থাকে। শেষমেশ ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন যাতে বাজারের অন্য অংশে ছড়িয়ে পড়তে না-পারে, তার জন্যও তৎপর ছিলেন দমকলকর্মীরা। প্রাথমিক ভাবে দমকলকর্মীদের…

আরও পড়ুন
কলকাতা 

Academy of Fine Arts-এ আমানত স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান

কলকাতা, ১৬ অক্টোবর ২০২৬: আজ শুক্রবার কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো আমানত স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় মাওলানা আসাদুল হোসাইনের আরবি ভাষায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কোরআনের বাংলা তর্জমা করেন জালালউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ, কো-অর্ডিনেটর জিয়ারুল লস্কর, কো-অর্ডিনেটর মাওলানা রাকিব মণ্ডল, ট্রেজারার সাহিদ হোসেন সিদ্দিকী, জনসেবা ক্রেডিট সোসাইটি লিমিটেড মাইক্রোফাইন্যান্সের প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ লাডলা, সমাজসেবী…

আরও পড়ুন
কলকাতা 

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ সোমবার হাজিরা নির্দেশ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলেও কলকাতা পুলিশ।  রবিবার সকালে সমন নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছোন পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, সোমবার শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে অভিষেককে। একই নোটিস নিয়ে বুধবার সন্ধ্যাতেও গিয়েছিল পুলিশ। কিন্তু নোটিস কেউ গ্রহণ করেননি। অভিষেকের বাড়ি থেকে পুলিশকে জানানো হয়, নোটিস গ্রহণ করার মতো কেউ নেই। যাঁর নামে নোটিস, তিনি শহরের বাইরে রয়েছেন। ফলে নোটিস না-দিয়েই ফিরতে হয়েছিল পুলিশকে। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক। বুধবার সেই কারণে বাড়িতে ছিলেন না তিনি। শনিবার…

আরও পড়ুন
কলকাতা 

প্রাকৃতিক সম্মান উদযাপন উপলক্ষে ‘শারদ পুষ্পাঞ্জলি সম্মান’-এর আয়োজন করবে সিগওয়েজ

স্মৃতি সামন্ত, কলকাতা : কলকাতা যখন দুর্গাপূজার উৎসবমুখর আমেজে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে, তখন শহরের দুর্গাপূজা উদযাপনের সৃজনশীলতা, এবং পরিবেশ সচেতনতাকে স্বীকৃতি দিতে, শীর্ষস্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিগওয়েজ তাদের ‘শারদ পুষ্পাঞ্জলি সম্মান’-এর থিম প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করছে। এই বছর সম্মানের মূলভাব হল “সোনার বাংলায় সোনার জীবাশ্ম”, যা ভারতের সোনালী আঁশ পাটের উপর জোর দেয় এবং টেকসই সজ্জা, শৈল্পিক অভিব্যক্তি এবং পরিবেশগতভাবে দায়িত্বশীল উৎসব ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠার সম্ভাবনা তুলে ধরে। এটি বাংলার বৃহত্তম সাংস্কৃতিক উৎসবগুলিতে প্লাস্টিক-মুক্ত পরিবেশ এবং টেকসই অনুশীলনের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে। কলকাতা জুড়ে ৪৫০ জন…

আরও পড়ুন
কলকাতা 

ফের আক্রান্ত আক্রান্ত কুনাল ঘোষ, এবার বেলেঘাটায়!

বাংলার জনরব ডেস্ক : শনিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভাতে যোগ দিতে যাওয়ার সময় উত্তরপাড়ায় আক্রান্ত হয়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ। আজ রবিবার সকালে ফের তিনি আক্রান্ত হলেন। বিধায়কের অভিযোগ, তাঁর বাড়ির সামনে থেকে রিভলভার হাতে অনুসরণ করেন কয়েক জন। হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করা হয়। বাধ্য হয়ে তাঁর নিরাপত্তারক্ষীরাও বন্দুক বার করতে বাধ্য হয়েছেন। নারকেলডাঙা থানায় অভিযোগ জানাতে গিয়েছেন বিধায়ক। তাঁর দাবি, তাঁকে প্রাণে মারতেই এ সব করা হয়েছে। বিজেপি এবং পুলিশের দিকে আঙুল তুলেছেন তিনি। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটায় একটি কর্মসূচিতে…

আরও পড়ুন
কলকাতা 

স্বামী এবং বন্ধুদের সঙ্গে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার এক মহিলা,গ্রেফতার ৬

স্বামী এবং বন্ধুদের সঙ্গে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েছিলেন বাঁশদ্রোণীর এক মহিলা। পেশায় তিনি চিকিৎসক। অভিযোগ, সেখানে তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ছ’জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতেরা পুলিশের সঙ্গেও তর্কাতর্কি করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী, তাঁর স্বামী এবং বন্ধুদের সঙ্গে অ্যাক্রোপলিসে সিনেমা দেখতে গিয়েছিলেন। ‘সিনেপলিস’-এ সিনেমা চলাকালীন তাঁদের ওই ছয় অভিযুক্ত ক্রমাগত উত্যক্ত করতে থাকেন। নানা ধরনের অশালীন এবং যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেন বলেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় অভিযুক্তেরা তাঁদের উপর চড়াও হন বলেও অভিযোগ ওই মহিলার। পুলিশ জানিয়েছে,…

আরও পড়ুন