চোর বাগান কাণ্ডের তদন্ত শুরু, বুধবার তলব করা হলো মন্ডপ শিল্পীকে, আহতদের কেন বেসরকারি হাসপাতালে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী!
চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মন্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্লাবের মণ্ডপশিল্পীকে এ বার তলব করল লালবাজার। মণ্ডপটি তৈরি হয়েছে শিল্পী সুশান্ত শিবানী পালের ভাবনায়। মণ্ডপ তৈরির ক্ষেত্রে তাঁর কী পরিকল্পনা ছিল, দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে সব নিয়ে তাঁর মত কী, বুধবার এমন নানা প্রশ্নের মুখোমুখি হতে পারেন সুশান্ত। সোমবারই চোরবাগান কাণ্ডের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট-এর প্রথম বৈঠক হয়েছে। মহাকরণে ঝাড়া ২ ঘণ্টার আলোচনার পর সিট-এর প্রধান, কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী জানিয়েছেন, আগামী শনিবার থেকে তাঁরা তথ্যপ্রমাণ সংগ্রহের…
আরও পড়ুন