কলকাতা 

Fire Brigade: নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনে হয়নি !হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল দমকল দফতরের কর্মী নিয়োগের প্যানেল

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দূনীর্তি মামলার তদন্ত চলছে, ঠিক এই মুর্হুতেই শাসক দলের কাছে আবার অস্বস্তির খবর । এবার কলকাতা হাইকোর্টে বাতিল হয়ে গেল দমকল দফতরের কর্মী নিয়োগের প্যানেল । এই কর্মী নিয়োগের প্যানেল তৈরি করেছিল পাবলিক সার্ভিস কমিশন । আজ শুক্রবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগের প্যানেল থেকে কোনও নিয়োগ করা যাবে না। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে নতুন প্যানেল প্রকাশ করতে হবে। আর তা করতে হবে ২ মাসের মধ্যে।দমকল দফতরের নিয়োগে অনিয়ম হয়েছে এই অভিযোগ তুলে ২০৩ জন হাই কোর্টে মামলা…

আরও পড়ুন
কলকাতা 

Fire Brigade: দমকল নিয়োগ নিয়ে অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে জমা পড়েনি হলফনামা, পিএসসিকে জরিমানা কলকাতা হাইকোর্টের

সম্প্রতি দমকল দফতরে নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। মামলা হয় কলকাতা হাইকোর্টে। এ বিষয়ে হলফনামা জমা দিতে বলে আদালত। কিন্তু এখনো পর্যন্ত হলফনামা জমা দেয়নি পিএসসি। আদালতের কাছে আরো সময় চাইলে সোমবার তাদের ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। জরিমানার শর্তে পিএসসিকে অতিরিক্ত দু’সপ্তাহ সময় দিল হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। সোমবার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেই সময় বিচারপতিরা জানিয়েছেন, তাঁরা চান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হোক। বার বার শুনানি পিছিয়ে দেওয়া উচিত নয়। জরিমানার নির্দেশ দিয়ে জানানো হয়, তিন সপ্তাহ পর দমকলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলাটি…

আরও পড়ুন
কলকাতা 

Chandni Chowk: মধ্য কলকাতার চাঁদনি চকে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন, ভস্মীভূত ৪টি দোকান

বাংলার জনরব ডেস্ক : আজ শুক্রবার ভোর রাতে মধ্য কলকাতার চাঁদনি চকে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে ভস্মীভূত চারটি দোকান। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন ছড়িয়ে পড়ায় খালি করে দেওয়া হয়েছে আশপাশের দোকান। ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে ঠিক কারণে আগুন লাগে তা জানা যায়নি। দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত তিনটে নাাগাদ তাঁরা আগুন লাগতে দেখেন একটি দোকানে। কিছু ক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকাানে। আগুনের লাগার খবর ছড়িয়ে পড়তেই…

আরও পড়ুন
দেশ 

Delhi Fire: পশ্চিম দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে ঝলসে মারা গেল ১৬ জন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা, আগুন নেভাতে ২৪ দমকল

বাংলার জনরব ডেস্ক : পশ্চিম দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেল এখনো পর্যন্ত ১৬ জন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে,পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিন তলা বাড়িতে আগুন লেগে যায়। ওই বাড়িটি বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হোত। দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে বহু মানুষ ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে। এ দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল।…

আরও পড়ুন
কলকাতা 

Fire in Jadavpur: যাদবপুরের আইআইসিবি-র গবেষণাগারের আগুন, দমকলের তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ঘটনাস্থলে মন্ত্রী সুজিত বসু

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার দুপুরে যাদবপুরের ইন্ডিয়ান ইন্সস্টিটিইট অব কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-এর রসায়নের গবেষণাগারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১৩ টি ইঞ্জিন আগুন নেভানোর জন্য আসে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সংস্থার কর্মীরা জানিয়েছেন দুপুর পৌনে বারোটা নাগাদ আইআইসিবি গবেষণাগার থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। চারতলার রসায়নের গবেষণাগারে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া ও কর্মীদের মধ্যে। তবে আগুন লাগার…

আরও পড়ুন
কলকাতা 

Fire: সাত সকালে নিউ আলিপুরে রঙের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার সাত সকালে আগুন লাগল নিউ আলিপুরের একটি রঙের গুদামে। রাসায়নিক দ্রব্য থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দমকল সূত্রে খবর, আগুন লাগার কিছু ক্ষণের মধ্যে গুদামের একটি দেওয়াল ভেঙে পড়ে। আশপাশে বস্তি থাকায় স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন আগুন ছড়িয়ে পড়তে পারে। খবর পেয়েই প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। গুদামের দরজা বন্ধ থাকায় প্রথম দিকে আগুন নেভাতে সমস্যা হয়। দ্রুত পৌঁছে যায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।

আরও পড়ুন
কলকাতা 

Fire near Kolkata Airport: ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল কৈখালীর রঙের কারখানা, ১৫টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে

বাংলার জনরব ডেস্ক : নতুন বছরের প্রথম দিনেই বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল কলকাতা সন্নিহিত কৈখালীর রঙের কারখানা। জানা গেছে ইংরেজি নববর্ষের প্রথম দিন শনিবার সকালে কৈখালী ওই রঙের কারখানায় আগুন লাগে।কারখানায় প্রচুর রাসায়নিক পদার্থ মজুত থাকায় লহমায় ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কারখানাটি বিমানবন্দর লাগোয়া হওয়ায় বাড়ে দুশ্চিন্তা। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এনডিআরএফ-কে খবর দেওয়া হয়। এনডিআরএফ-এর দলও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যায় পড়েছেন দমকল অধিকারিকেরা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে বেলা ১টার পর। স্থানীয় সূত্রে খবর, রঙের…

আরও পড়ুন