বাঘাযতীন বাজারে আগুন লেগে ১৫টি দোকান ভস্মীভূত
মঙ্গলবার ভোরে দক্ষিণ কলকাতার বাঘাযতীন বাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৫টি দোকান। দমকল সূত্রে খবর, বাজারের একটি দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকানে। দমকলের ১৫টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ভোরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নেতাজিনগর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকেও। আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হতে থাকে। শেষমেশ ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন যাতে বাজারের অন্য অংশে ছড়িয়ে পড়তে না-পারে, তার জন্যও তৎপর ছিলেন দমকলকর্মীরা। প্রাথমিক ভাবে দমকলকর্মীদের…
আরও পড়ুন