কলকাতা 

বাঘাযতীন বাজারে আগুন লেগে ১৫টি দোকান ভস্মীভূত

শেয়ার করুন

মঙ্গলবার ভোরে দক্ষিণ কলকাতার বাঘাযতীন বাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৫টি দোকান। দমকল সূত্রে খবর, বাজারের একটি দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকানে। দমকলের ১৫টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে খবর, ভোরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নেতাজিনগর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকেও। আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হতে থাকে। শেষমেশ ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন যাতে বাজারের অন্য অংশে ছড়িয়ে পড়তে না-পারে, তার জন্যও তৎপর ছিলেন দমকলকর্মীরা।

প্রাথমিক ভাবে দমকলকর্মীদের অনুমান, বাজারের ভিতরে থাকা একটি বাতাসা তৈরির দোকানে প্রথম আগুন লাগে। ভোর ৪টে নাগাদ ওই দোকানে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। তবে বাতাসার দোকানে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পরেই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ বোঝা যাবে।

অন্য দিকে, অগ্নিকাণ্ডের জেরে গড়িয়া এবং যাদবপুরের মধ্যে সংযোগকারী রাজা এসসি মল্লিক রোডে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। ভোরে আগুন লাগার খবর পেয়ে বাঘাযতীন বাজারে যান বেশ কয়েকজন ব্যবসায়ী। পুজোয় সর্বস্ব খুইয়ে ভেঙে পড়েন অনেকে। ঘটনাস্থলে যান যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ