আন্তর্জাতিক 

মাথাপিছু আয়ে ভারতকে ছাপিয়ে গেল বাংলাদেশ, বলছে IMF-এর রিপোর্ট

শেয়ার করুন

এস রোজলিন: কলকাতা: মাথাপিছু উৎপাদনের নিরিখে ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF)-এর ওয়ার্ল্ড ইকনমিক আউটলুকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২ হাজার ৮৮৬ ডলার, সেখানে ভারতের মাথাপিছু জিডিপি ২ হাজার ৭৪৯ ডলার।দেশের প্রতিটি মানুষ গড়ে কত সম্পদ উৎপাদন করছে, তার হিসাবকেই বলা হয় মাথাপিছু জিডিপি। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই পরিসংখ্যান পাওয়া যায়। এই মুহূর্তে উন্নয়নশীল দেশগুলির গড় মাথাপিছু জিডিপি ৭ হাজার ৭৪৬ ডলার, আর গোটা বিশ্বের নিরিখে এই গড় ১৫ হাজার ৮৮৯ ডলার।

IMF-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত এই ধারা বজায় থাকবে। ২০২৭ সালে বাংলাদেশের মাথাপিছু উৎপাদন দাঁড়াবে ৩ হাজার ২১৯ ডলার। ২০২৮ সালেও এই ক্ষেত্রে এগিয়ে থাকবে বাংলাদেশই। তবে ২০২৯ সালে ফের ভারত এগিয়ে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সেবছর ভারতের মাথাপিছু জিডিপি হবে ৩ হাজার ৬৬১ ডলার, আর বাংলাদেশের হবে ৩ হাজার ৩৩৪ ডলার।উল্লেখ্য, গত এপ্রিল মাসেও একই ধরনের তথ্য প্রকাশ করেছিল IMF। তখন বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৯১১ ডলার এবং ভারতের ছিল ২ হাজার ৮১২ ডলার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ