কলকাতা 

সাউথ সিটি কমপ্লেক্সে আগুন,ঘটনাস্থলে সাত দমকলের ইঞ্জিন

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে আগুন। ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন। আগুন আয়ত্তে আনার কাজ চলছে। সাতসকালে অগ্নিকাণ্ডের ফলে সাউথ সিটি মল সংলগ্ন ওই আবাসনে আতঙ্ক ছড়িয়েছে। দমকল সূত্রে খবর, সাউথ সিটি কমপ্লেক্সের ভিতরে তিন নম্বর টাওয়ারে ২৮ তলার একটি ফ্ল্যাটে শুক্রবার সকালে আচমকা আগুন লেগে যায়। সকাল ৮টা নাগাদ দমকল সেই অগ্নিকাণ্ডের খবর পায়। দ্রুত সেখানে একাধিক ইঞ্জিন পাঠানো হয়। পরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়িয়ে দেন কর্তৃপক্ষ। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছিল। দমকলের সাতটি ইঞ্জিন এখনও ঘটনাস্থলে কাজ করছে। তবে শুরুতে আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছিলেন আবাসনের নিরাপত্তারক্ষী…

আরও পড়ুন