জেলা 

সিআইডির হাতে গ্রেফতার টাকি পুরসভার প্রাক্তন হেড ক্লার্ক!

শেয়ার করুন

উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিআইডি। কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেফতার করেন সিআইডির আধিকারিকেরা। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট সিআইডি-কে টাকি পুরসভার ‘দুর্নীতি’ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশে তদন্তে নামে সিআইডি। তদন্তে নেমে প্রবীরকে গ্রেফতার করলেন সিআইডির তদন্তকারীরা।

তদন্তকারীদের নজরে বেশ কিছুদিন ধরেই ছিলেন প্রবীর। পুরসভার আর্থিক লেনদেন এবং নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে তাঁর ভূমিকা নিয়ে অনুসন্ধান শুরু হয়। অভিযোগ, লক্ষ লক্ষ সরকারি টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়েছিলেন তিনি। গ্রেফতার করার পর প্রবীরকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিআইডি। ১০ দিনের হেফাজতের নির্দেশ দেন বিচারক।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ