জেলা 

Murshidabad Blast : বোমা বিস্ফোরণে মুর্শিদাবাদে উড়ে গেল বাড়ির ছাদ, মৃত তিন

বাংলার জনরব ডেস্ক : রবিবার রাতে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্রামে। বিস্ফোরণের অভিঘাতে একটি পাকা বাড়ির ছাদ ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপ থেকেই তিন জনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই বাড়ির ভিতরে বসে বোমা বাঁধছিলেন তিন জন। অসাবধানতায় বিস্ফোরণ ঘটেছে। যদিও মৃতদের পরিবারের দাবি, তিন জনকে বোমা মেরে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১০টা নাগাদ খয়েরতলায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সাদা ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছিল। হুড়মুড় করে ভেঙে…

আরও পড়ুন
জেলা 

Murshidabad: ডোমকলে মাঝরাতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত এক, আহত এক

বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের। জখম হলেন তিন জন। বিস্ফোরণে আহতদের এক জনের ডান হাত উড়ে গিয়েছে! সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ডোমকলের তিন নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনার মণ্ডলপাড়া এলাকায়। অভিযোগ, সোমবার সকালে জমি দখলের ‘বরাত’ পেয়েছিলেন চার ব্যক্তি। তাই রাতে একটি পাটের খেতে বোমা বাঁধতে বসেছিলেন তাঁরা। সে সময় হঠাৎই বোমা ফেটে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ২৭ এর সিরাজুল শেখের। তাঁর পেশা চাষবাস হলেও যুবককে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে বোমা বাঁধতে ডাকা হয়েছিল বলে দাবি তাঁর পরিবারের। যদিও কে বা কারা তাঁদের বরাত দিয়েছিলেন, তা এখনও…

আরও পড়ুন
জেলা 

বুধবার সাত সকালে ডোমকলে বাইক ও যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত এক, আহত ১৮, সাত জনের অবস্থা আশঙ্কাজনক

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার বহরমপুর-করিমপুর রাজ্য সড়কে বাইকে ধাক্কা মেরে যাত্রীবোঝাই বাস উলটে যায় । এদিন সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল সংলগ্ন নাজিরপুর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম বাইক চালক ও বাসের যাত্রী-সহ মোট ১৮ জন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের উদ্ধার করে ভরতি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার সকালে বহরমপুরগামী ওই বেসরকারি বাসটি বহরমপুর-করিমপুর রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। উলটো দিক থেকে মোটর বাইকে করে আসছিলেন এক মৎস্যজীবী। রাস্তা খারাপ থাকায় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা দিয়ে উলটে যায়। বাসের ভিতরে আটকে পড়েন…

আরও পড়ুন
কলকাতা 

Fire in Jadavpur: যাদবপুরের আইআইসিবি-র গবেষণাগারের আগুন, দমকলের তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ঘটনাস্থলে মন্ত্রী সুজিত বসু

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার দুপুরে যাদবপুরের ইন্ডিয়ান ইন্সস্টিটিইট অব কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-এর রসায়নের গবেষণাগারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১৩ টি ইঞ্জিন আগুন নেভানোর জন্য আসে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সংস্থার কর্মীরা জানিয়েছেন দুপুর পৌনে বারোটা নাগাদ আইআইসিবি গবেষণাগার থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। চারতলার রসায়নের গবেষণাগারে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া ও কর্মীদের মধ্যে। তবে আগুন লাগার…

আরও পড়ুন