জেলা 

Murshidabad: ডোমকলে মাঝরাতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত এক, আহত এক

বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের। জখম হলেন তিন জন। বিস্ফোরণে আহতদের এক জনের ডান হাত উড়ে গিয়েছে! সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ডোমকলের তিন নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনার মণ্ডলপাড়া এলাকায়। অভিযোগ, সোমবার সকালে জমি দখলের ‘বরাত’ পেয়েছিলেন চার ব্যক্তি। তাই রাতে একটি পাটের খেতে বোমা বাঁধতে বসেছিলেন তাঁরা। সে সময় হঠাৎই বোমা ফেটে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ২৭ এর সিরাজুল শেখের। তাঁর পেশা চাষবাস হলেও যুবককে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে বোমা বাঁধতে ডাকা হয়েছিল বলে দাবি তাঁর পরিবারের। যদিও কে বা কারা তাঁদের বরাত দিয়েছিলেন, তা এখনও…

আরও পড়ুন
দেশ 

Mumbai: গভীর রাতে মুম্বইয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল চারতলা বাড়ি! মৃত ১, আহত অন্তত ১০

বাংলার জনরব ডেস্ক : গভীর রাতে মুম্বইয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি। ভাঙা বাড়ির স্তূপে আটকে পড়েন ১০ জনের বেশি মানুষ। মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত, চাপা পড়ে মৃত্যু এক জনের। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কুরলার নায়েক নগর সোসাইটিতে। মঙ্গলবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ চলছে। এখনও বেশ কয়েক জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে দমকল বাহিনী সূত্রে খবর। সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে নায়েক নগর এলাকার একটি চার তলা বাড়ি ভেঙে পড়ে। ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় প্রশাসনকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Pakistan Blast: পাকিস্তানের পেশোয়ারের মসজিদে জুম্মার নমাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, হত ৩০, আহত ৫০

বাংলার জনরব ডেস্ক : জুম্মার নামাজের জন্য সমবেত হয়েছিলেন কয়েক শো মানুষ। আর সেখানেই আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হলেন অন্তত ৩০ জন। আহত ৫০- এর বেশি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পেশোয়ারের কিস্‌সা খাওয়ানি বাজারের একটি মসজিদে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে উদ্ধারের কাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। কী ভাবে এই বিস্ফোরণ হল, বিস্ফোরণের পিছনে কারা রয়েছে, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য দিকে, লেডি রিডিং হাসাপাতাল কর্তৃপক্ষের সূত্র উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, আহতদের মধ্যে ১০…

আরও পড়ুন