Murshidabad এলাকার দখল নিয়ে শাসক দলের গোষ্ঠী কোন্দলে উত্তাল মুর্শিদাবাদের জঙ্গিপুর
বাংলার জনরব ডেস্ক ; এলাকার দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে শনিবার রাত জুড়ে বোমাবাজিতে আতঙ্ক ছড়ালো মুশিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্র গ্রামে। বোমার আঘাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।গন্ডগোলে যুক্ত থাকার অভিযোগে এ পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। তবে ওই অশান্তি নিয়ে মুখ খোলেননি জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শনিবার রাতে একের পর এক বিস্ফোরণের শব্দ পান স্থানীয়েরা। জানা যাচ্ছে, দুই পঞ্চায়েত সদস্যের মধ্যে গন্ডগোল থেকে ওই অশান্তির সূত্রপাত। তৃণমূলের একটি সূত্রে খবর, শনিবার সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের সদস্য ডলি খাতুনের স্বামী আব্দুর রহমান জঙ্গিপুরের…
আরও পড়ুন