জেলা 

Bagtui Case:বগটুই-কাণ্ডে সব ষড়যন্ত্রীর নাম ফাঁস করে দেওয়ার ‘হুমকি’ দিলেন মূল অভিযুক্ত আনারুল

বাংলার জনরব ডেস্ক : আনারুল হোসেনের বিরুদ্ধে বগটুই-কাণ্ডে সিবিআই চার্জশিটে  ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। যার অর্থ, অপরাধে সাহায্য এবং প্ররোচনা দেওয়া। আজ বৃহস্পতিবার জেল হেফাজতে যাওয়ার আগে আনারুল হুমকি সুরে বললেন, সময় এলে তিনি ‘সবার’ নাম বলবেন। তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করলেন তিনি। এদিন, পুলিশের গাড়িতে ওঠার আগে আনারুলের মন্তব্য, ‘‘ঘটনাস্থল থেকে আমার বাড়ি পাঁচ কিলোমিটার দূরে। এর মধ্যে চক্রান্ত রয়েছে। আমাকে ফাঁসানো হয়েছে। সময় এলে সবার নাম বলব।’’ বৃহস্পতিবার রামপুরহাট জেল থেকে সিউড়ি জেলে নিয়ে যাওয়া হয় আনারুলকে। বীরভূমের রামপুরহাটের বগটুই-কাণ্ডে সিবিআই চার্জশিট জমা দেওয়ার পরই আনারুলের…

আরও পড়ুন
কলকাতা 

Soma Das: দীর্ঘ লড়াই আন্দোলনের পর হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষকের চাকরি পেলেন ক্যান্সারাক্রান্ত সোমা দাস

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাই কোর্টের অনুরোধ মেনে ক্যানসার আক্রান্ত সোমা দাসকে চাকরির সুপারিশপত্র দিল স্কুল সার্ভিস কমিশন। নিজের জেলায় তাঁকে চাকরি দেওয়া হয়েছে। বীরভূমের নলহাটি-১ ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে সোমাকে। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “আমরা খুব খুশি। আমার মক্কেলকে চাকরি দেওয়ার জন্য আদালত ও রাজ্যের কাছে আমরা কৃতজ্ঞ। রাজ্যের কাছে অনুরোধ করছি স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করে এ রকম হাজারো সোমার মুখে হাসি ফোটাক।” ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের (এসএলএসটি) পরীক্ষায় বসেছিলেন সোমা। সেই নিয়োগের মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে চাকরি দেওয়া…

আরও পড়ুন
জেলা 

Suri: নির্দিষ্ট সময়ে স্কুলে না আসায় হাজিরা খাতায় সই করতে বাধা, প্রধান শিক্ষককে মার, ধৃত শিক্ষক

বাংলার জনরব ডেস্ক : নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছাতে পারেননি শিক্ষক তাই হাজিরা খাতায় সই করতে বারণ করেছিলেন প্রধান শিক্ষক। আর তা নিয়েই শুরু হয় বচসা, তা থেকে শুরু হয় হাতাহাতি এবং মারামারি। ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রধান শিক্ষকের গলা টিপে মারার চেষ্টা করেছিলেন। তাকে বাধা দেয়া হলে তিনি শিক্ষাকর্মীকেও প্রচন্ড হারে মারধর করেন বলে অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে ওই সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির অজয়পুর উচ্চ বিদ্যালয়ে। অজয়পুরের ওই স্কুল সূত্রে খবর, অভিযুক্ত ওই শিক্ষকের নাম দেবাশিস খাগ। গত বৃহস্পতিবার দেবাশিসবাবু…

আরও পড়ুন
জেলা 

Deucha Pachami Coal Block: বীরভূমের ডেউচা-পাঁচামিতে সরকারের চেক বিলি অনুষ্ঠান আন্দোলনের চাপে বাতিল করলো জেলা প্রশাসন

বাংলার জনরব ডেস্ক : বীরভূমের ডেউচা-পাঁচামিতে প্রস্তাবিত কয়লাখনি প্রকল্পের সরকারি কর্মসূচি ঘিরে ফের অশান্তি ছড়াল। সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ এলাকায় জমিহারা পরিবারের কয়েক জনকে চাকরির নিয়োগপত্র, পাট্টা ও চেক প্রদানের একটি অনুষ্ঠান ছিল। কিন্তু স্থানীয় আদিবাসীদের একাংশের অভিযোগ, ওই অনুষ্ঠানে এসেছিলেন বেশ কয়েকজন বহিরাগত। ‘বহিরাগতদের আসা বন্ধ করতে হবে’, এই দাবিতে তাঁরা ডেউচা-পাঁচামি কোল ব্লক এলাকার বিভিন্ন জায়গায় অবরোধ করেন। কোল ব্লক এলাকায় ঢোকার আগেই মথুরা পাহাড়ি , দেওয়ানগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় হাতে তির-ধনুক নিয়ে রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা। প্রশাসনের আধিকারিকেরা দফায় দফায় আলোচনা চালান আন্দোলনকারীদের সঙ্গে । কিন্তু…

আরও পড়ুন
জেলা 

Birbhum: স্কেচ দেখে অভিযুক্তদের চিহ্নিত করন, শান্তিনিকেতন গণধর্ষণ-কাণ্ডে গ্রেফতার ২ নাবালক-সহ ৪

বাংলার জনরব ডেস্ক : শান্তিনিকেতনে আদিবাসী সম্প্রদায়ের নাবালিকার গণধর্ষণে যুক্ত থাকার জন্য চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বীরভূমের পাঁড়ুই থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দুই অভিযুক্ত নাবালক। সোমবারই তাদের আদালতে তোলা হবে। জানা গিয়েছে, পুলিশের তরফে অভিযুক্তদের স্কেচ আঁকানো হয়েছিল। সেই অনুযায়ী অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার পর তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সন্ধান পাওয়া যায়। ধৃতদের সকলের বাড়ি পাড়ুই এলাকায় বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা সবাই ঘটনার দিন ওই এলাকায় চড়কের মেলা দেখতে গিয়েছিল। মেলার…

আরও পড়ুন
জেলা 

 রামপুরহাটের বগটুই গ্রাম থেকে উদ্ধার হল বোমা!

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুই গ্রাম থেকে উদ্ধার হল বোমা। বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনে এক অভিযুক্তের বাড়ির কাছেই মিলেছে ওই বোমা। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। শনিবার পুলিশ গোপন সূত্রে খবর পায়, ভাদু খুনে অভিযুক্ত পলাশ শেখের বাড়ির কাছে রয়েছে বিপুল বোমা। শনিবারই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। রবিবার ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। পৌঁছয় দমকল বাহিনীও। পলাশের বাড়ির কাছে মাটির তলায় পোঁতা জার ভর্তি করা ওই বোমা উদ্ধার করা হয়েছে। ভাদু খুন হওয়ার পর থেকে এলাকা ছাড়া পলাশ। পুলিশ তার সন্ধান চালাচ্ছে। মাটির তলা লুকিয়ে রাখা ওই…

আরও পড়ুন