জেলা 

Birbhum: স্কেচ দেখে অভিযুক্তদের চিহ্নিত করন, শান্তিনিকেতন গণধর্ষণ-কাণ্ডে গ্রেফতার ২ নাবালক-সহ ৪

বাংলার জনরব ডেস্ক : শান্তিনিকেতনে আদিবাসী সম্প্রদায়ের নাবালিকার গণধর্ষণে যুক্ত থাকার জন্য চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বীরভূমের পাঁড়ুই থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দুই অভিযুক্ত নাবালক। সোমবারই তাদের আদালতে তোলা হবে। জানা গিয়েছে, পুলিশের তরফে অভিযুক্তদের স্কেচ আঁকানো হয়েছিল। সেই অনুযায়ী অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার পর তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সন্ধান পাওয়া যায়। ধৃতদের সকলের বাড়ি পাড়ুই এলাকায় বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা সবাই ঘটনার দিন ওই এলাকায় চড়কের মেলা দেখতে গিয়েছিল। মেলার…

আরও পড়ুন
জেলা 

Shantiniketan Rape Case : চড়কের মেলা থেকে তুলে নিয়ে গিয়ে এক আদিবাসী নাবালিকার গণধর্ষণকে কেন্দ্র করে চাঞ্চল্য শান্তিনিকেতনে, তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : বীরভূমের শান্তিনিকেতন এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে মেলা থেকে তুলে নিয়ে গিয়ে তিন-চারজন মিলে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে।নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। ইতিমধ্যে পুলিশ তিন অভিযুক্তকে চিহ্নিত করেছে বলে খবর। ঘটনাস্থল বীরভূমের শান্তিনিকেতন থানার বড়োডাঙা গ্রাম। এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, ওই আদিবাসী নাবালিকা বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে চড়কের মেলা গিয়েছিল। মেলায় এক বন্ধুর সঙ্গে দেখা হলে দু’জন গল্প করছিল। মাঠের একটি দিকে বসে তারা যখন গল্প করছিল,…

আরও পড়ুন