সারা বাংলা খাদিমুল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হাজী সম্মেলন!
বিশেষ প্রতিনিধি : সারা বাংলা খাদেমুল হুজাজ্জ ট্রাষ্ট্রের উদ্যোগে মঙ্গলবার ২৩ শে নভেম্বর কলকাতার মুসলিম ইনস্টিটিউটে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে হজের জন্য রাজ্যের যে কোটা তা সঠিকভাবে পূরণ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। কিভাবে হজের কোটা পূরণ করা যায় তা নিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গুণীজনের া পরামর্শ দেন।
সভায় বক্তব্য রাখছেন সেখ ইবাদুল ইসলাম।
এদিনের সভায় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গির, সহ সভাপতি ডাঃ গোলাম মোস্তফা, সম্পাদক মুফতি মুজিবর রহমান,সহ সম্পাদক হাজী নাইয়ার আলম,হাজী বাইজুল হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ খলিল মল্লিক, মতিউর রহমান মাদানী, মোহাম্মদ রবিউল হোসেন, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ আতিউর রহমান, হাজী মশিয়ার রহমান, হাজী আশরাফ, হাজী নাজির, হাজী খালিদ রিজওয়ান, মোঃ হাবিবুর রহমান, হাজী রফিক প্রমুখ।
সভায় বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল ওহাব
এদিনের সভায় ট্রাস্টের সম্পাদক মুফতি মুজিবর রহমান স্বাগত ভাষণের মাধ্যমে সভার সূচনা করেন। এরপরেই বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন উবের কলম পত্রিকার সহকারী সম্পাদক শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল ওহাব, বাংলার জনরব নিউজ পোর্টালের অবৈতনিক সম্পাদক সেখ ইবাদুল হাজী মোহাম্মদ খলিল মল্লিক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক মোহাম্মদ নাসিম, সেখ সালাউদ্দিন, মোঃ আসাদ প্রমুখ। সবার শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে ট্রাস্টের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।



