জেলা 

গুরু নানক জয়ন্তীর দিনে বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আত্মীয়তার বার্তা!

শেয়ার করুন

গুরু নানক জয়ন্তীর দিনে সকাল সকাল বালির গুরুদ্বারে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে তাঁকে উত্তরীয় ও শিখদের ঐতিহ্যবাহী তলোয়ার দিয়ে স্বাগত জানান গুরুদ্বার কমিটির সদস্যরা। সেখানে নানকের বেদিতে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে সকলের সঙ্গে বসে প্রার্থনাসঙ্গীত ও অনুষ্ঠান শোনেন মুখ্যমন্ত্রী। শিখ সম্প্রদায়ের মানুষজনের আবেদন মেনে ওই গুরুদ্বারা চত্বরে সরকারের তরফে একাধিক কাজের আশ্বাস দেন।

মঙ্গলবার, নানক জয়ন্তীর সকালে বালির গুরু গোবিন্দ সিংজির গুরুদ্বারে গিয়ে শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন করে আত্মীয়তার বার্তা দিলেন। বললেন, ‘‘যখন আমি মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিছুই ছিলাম না, তখন থেকে এঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। ওঁরা আমাকে কাছে টেনে নিয়েছেন। আমার ক্ষমতা, পদ কিছুই দেখেননি এঁরা। সেই থেকে আমার সঙ্গে ওঁদের নিবিড় সম্পর্ক। আগেও গুরু নানকের জন্মজয়ন্তী, প্রকাশ পরবে আমি এখানে এসেছিলাম। ৩৫০ বর্ষপূর্তিতে আমি ওঁদের জন্য বাসের ব্যবস্থা করে দিয়েছিলাম। আজও এসেছি। এই গুরুদ্বার চত্বরে একটি কমিউনিটি সেন্টারের কথা ওঁরা আমাকে গত বছর বলেছিলেন। তখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম না। কিন্তু ব্যক্তিগতভাবে কাজটা করে দেওয়ার কথা বলেছিলাম। আজ কথা দিয়েছি, সরকারি উদ্যোগে করে দেব।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ