দেশ 

কোয়েম্বাতুরে অনুষ্ঠিত পরিষদে ১৯ সদস্যা নিয়ে গঠন হলো ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় কমিটি 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : গত ২৩ নভেম্বর ২০২৬ তামিলনাড়ুর কোয়েম্বাতুরে অনুষ্ঠিত হয় ওমেন ইন্ডিয়া মুভমেন্টের (WIM) জাতীয় প্রতিনিধি পরিষদ।

WIM-এর সর্বভারতীয় সভাপতি ইয়াসমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিপিআই-এর সর্বভারতীয় সভাপতি এম. কে. ফাইজী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক আবদুল মাজিদ ফাইজি, রিয়াজ ফারাঙ্গিপেটে ও ইয়াসমিন ফারুকি এবং তামিলনাড়ুর রাজ্য ইনচার্জ সভাপতি এ. এস. এ. উমর ফারুক। তাঁরা প্রত্যেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিআই তামিলনাড়ু রাজ্য কোষাধ্যক্ষ মুস্তাফা এবং রাজ্য কমিটির সদস্য রাজা হুসেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে WIM-এর সর্বভারতীয় কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজ্যের পদাধিকারীরা এই বৈঠকে অংশগ্রহণ করেন।

পরিষদে 19 জন সদস্যা নিয়ে গঠন হলো এসডিপিআই-এর এই মহিলা শাখা ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর 2026-29 কার্যকাল-এর জাতীয় কমিটি

সভাপতি নির্বাচিত হয়েছেন: সাদিয়া সায়েদা (কর্ণাটক), সহ-সভাপতি: রাইহানাথ কে. কে. (কেরালা) ও কুম কুম বেন (গুজরাট), সাধারণ সম্পাদিকা: নাসরিয়া বেল্লারে (কর্ণাটক) ও রুনা লায়লা (পশ্চিমবঙ্গ), সম্পাদিকা: নাসিমা জুরাই (কর্ণাটক), রাখি কুমারী (বিহার), ফাতিমা কানি (তামিলনাড়ু) ও সুলাইখা রশিদ (কেরালা); কোষাধ্যক্ষ: ফরিদা সায়েদ (রাজস্থান)।

এছাড়াও জাতীয় কমিটির সদস্যা হিসেবে নির্বাচিত হয়েছেন– ইয়াসমিন ইসলাম (পশ্চিমবঙ্গ), শাহিদা থাসনিম (কর্ণাটক), আতিকা সাঈদ (দিল্লি), আলিয়া পারভিন (পশ্চিমবঙ্গ), ইরশানা এম. আই. (কর্ণাটক), শাগুফতা (মহারাষ্ট্র), নাঈমুন্নিসা (অন্ধ্রপ্রদেশ), ওয়াজিদা খাতুন (ঝাড়খণ্ড) এবং এম. মেহরাজ বানু (তামিলনাড়ু)।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ