ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ সোমবার হাজিরা নির্দেশ
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলেও কলকাতা পুলিশ। রবিবার সকালে সমন নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছোন পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, সোমবার শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে অভিষেককে। একই নোটিস নিয়ে বুধবার সন্ধ্যাতেও গিয়েছিল পুলিশ। কিন্তু নোটিস কেউ গ্রহণ করেননি। অভিষেকের বাড়ি থেকে পুলিশকে জানানো হয়, নোটিস গ্রহণ করার মতো কেউ নেই। যাঁর নামে নোটিস, তিনি শহরের বাইরে রয়েছেন। ফলে নোটিস না-দিয়েই ফিরতে হয়েছিল পুলিশকে। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক। বুধবার সেই কারণে বাড়িতে ছিলেন না তিনি। শনিবার…
আরও পড়ুন