কলকাতা 

স্বামী এবং বন্ধুদের সঙ্গে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার এক মহিলা,গ্রেফতার ৬

স্বামী এবং বন্ধুদের সঙ্গে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েছিলেন বাঁশদ্রোণীর এক মহিলা। পেশায় তিনি চিকিৎসক। অভিযোগ, সেখানে তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ছ’জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতেরা পুলিশের সঙ্গেও তর্কাতর্কি করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী, তাঁর স্বামী এবং বন্ধুদের সঙ্গে অ্যাক্রোপলিসে সিনেমা দেখতে গিয়েছিলেন। ‘সিনেপলিস’-এ সিনেমা চলাকালীন তাঁদের ওই ছয় অভিযুক্ত ক্রমাগত উত্যক্ত করতে থাকেন। নানা ধরনের অশালীন এবং যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেন বলেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় অভিযুক্তেরা তাঁদের উপর চড়াও হন বলেও অভিযোগ ওই মহিলার। পুলিশ জানিয়েছে,…

আরও পড়ুন