জেলা 

Arrest: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, প্রৌঢ়কে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিল বিন্নাগুড়ির বাসিন্দারা

বাংলার জনরব ডেস্ক : সোমবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিন্নাগুড়িতে  এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ।  অভিযোগ, ধীরেন বর্মণ নামে বছর বাহান্নর এক প্রৌঢ় বিন্নাগুড়ির এক নাবালিকার শ্লীলতাহানি করেন। ওই নাবালিকার মা দিনমজুর হিসাবে কাজ করেন। তাঁর বক্তব্য, ‘‘আজ আমি কাজ পাইনি। তাই দুপুরে বাড়ি ফিরে আসি। এসে দেখি ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করি। এর পর দরজা খুলে দেখি, ধীরেন বাড়ি থেকে পালাচ্ছে। আমি পিছু ধাওয়া করলে সে আবার আমার ঘরে আসে। বলতে থাকে, ‘কিছু হয়নি।’ আমার মেয়ে জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে ভয় দেখিয়ে…

আরও পড়ুন
দেশ 

Delhi Woman: ‘‘সুবিচারের আশা আর করি না,শুধু মেয়ে বাড়ি ফিরুক, কোনও নারী, কোনও কন্যাকে যেন এমন দিন দেখতে না হয়’’ দিল্লি-কাণ্ডে মন্তব্য নির্যাতিতার বাবার

বাংলার জনরব ডেস্ক : রাজধানী শহর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিনে এক তরুণীকে গণধর্ষণ করে মাথা মুড়িয়ে মুখে কালি মাখিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘোরানো হয় বলে অভিযোগ। এর ভিডিও নেট মাধ্যমে ভাইরাল করে দেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান। যা নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে গেছে। ইতিমধ্যে আট মহিলাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন পরবর্তীকালে অনেকটাই সুস্থ হয়েছেন বলে জানা গেছে। তরুনীর বাবা পক্ষপাত গ্রস্ত তিনি প্রথম মিডিয়ার সামনে মুখ খুললেন। তিনি বলেন, ‘‘সুবিচারের আশা আর করি না। শুধু মেয়ে বাড়ি ফিরুক। কোনও নারী, কোনও কন্যাকে যেন এমন দিন…

আরও পড়ুন