কলকাতা 

Calcutta High Court: নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তি হচ্ছে তা দমন করতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিক রাজ্য, নির্দেশ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তি হচ্ছে তা দমন করতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে রাজ্য বলে আজ হাইকোর্ট জানিয়েছে। বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে গত কয়েক দিন বাংলার বিভিন্ন প্রান্তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে অশান্ত এলাকায় সেনা নামানোর আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, রাজ্য যদি মনে করে পরিস্থিতি ‘হাতের বাইরে’ চলে যাচ্ছে, তা হলে তারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য…

আরও পড়ুন
কলকাতা 

Rain Forecast: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, তিন-চার দিনেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা: হাওয়া অফিস

বাংলার জনরব ডেস্ক : হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন-চার দিনের মধ্যেই কলকাতা-সহ গোটা রাজ্যে বর্ষা পা রাখবে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষণ চলছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনও সে ভাবে বৃষ্টি শুরু হয়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। আগামী পাঁচ দিন এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার খুব একটা…

আরও পড়ুন
কলকাতা 

Weather Update : কলকাতায় রবিবারেও কালবৈশাখীর আশঙ্কা! দক্ষিণবঙ্গ জুড়েই বিকেলে বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টিপাত হতে পারে

বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার বিকেলেও কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিস জানিয়েছে। এই বৃষ্টিপাতের রেশ থাকতে পারে মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশির ভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টিপাতের ফলে আগামী তিন দিন দাবদাহের হাত থেকে রক্ষা পাবেন দক্ষিণবঙ্গের মানুষ। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। মঙ্গলবার পর্যন্ত প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়াডেস্ক  বইতে পারে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব…

আরও পড়ুন
কলকাতা 

Chandni Chowk: মধ্য কলকাতার চাঁদনি চকে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন, ভস্মীভূত ৪টি দোকান

বাংলার জনরব ডেস্ক : আজ শুক্রবার ভোর রাতে মধ্য কলকাতার চাঁদনি চকে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে ভস্মীভূত চারটি দোকান। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন ছড়িয়ে পড়ায় খালি করে দেওয়া হয়েছে আশপাশের দোকান। ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে ঠিক কারণে আগুন লাগে তা জানা যায়নি। দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত তিনটে নাাগাদ তাঁরা আগুন লাগতে দেখেন একটি দোকানে। কিছু ক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকাানে। আগুনের লাগার খবর ছড়িয়ে পড়তেই…

আরও পড়ুন
কলকাতা 

Kolkata Weather Update : ইদের দিন সকালে বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ বেশ কিছু জেলা

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার ইদের দিন সকালে বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ বেশ কিছু জেলা। কলকাতা ছাড়াও হুগলি, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে যে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে৷ ব়জ্রপাত হওয়ার সম্ভাবনার কারণে…

আরও পড়ুন
কলকাতা 

IGNOU : সারা দেশের সঙ্গে এ রাজ্যেও পালিত হল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)-এর ৩৫ তম সমাবর্তন

নায়ীমুল হকের প্রতিবেদন: গত কাল ২৬ শে এপ্রিল ভারতবর্ষের ৩২ টি আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে কোলকাতা আঞ্চলিক কেন্দ্রেও পালিত হল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)-এর ৩৫ তম সমাবর্তন অনুষ্ঠান।কোলকাতায় মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সল্টলেকে বিদ্যুৎ ভবন এর আরএনসি অডিটোরিয়ামে। দিল্লীতে মাননীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ডিজিটাল মোড-এ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।এক সঙ্গে সমস্ত আঞ্চলিক কেন্দ্রে তা প্রদর্শিত হয়। কোলকাতা কেন্দ্রে এর পরেই অধ্যাপক অজয় কুমার রায়, ভূতপূর্ব নির্দেশক, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স এন্ড টেকনোলজি ,শিবপুর গেস্ট অফ অনার এর আসন অলংকৃত করেন। কোলকাতা আঞ্চলিক কেন্দ্রের অধিকর্তা…

আরও পড়ুন
কলকাতা 

খাস কলকাতার হরিদেবপুরের অটো থেকে উদ্ধার তাজা বোমা, আগ্নেয়াস্ত্র ও বুলেট, শহর জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক: কলকাতার হরিদেবপুর থেকে উদ্ধার হলো ১৯ টি তাজা বোমা একটি আগ্নেয় অস্ত্র এবং বুলেট।হরিদেবপুরে এলাকার ৪১ পল্লি ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটোর ভিতরে রাখা ছিল বোমাগুলি। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র এবং বুলেট। জানা গেছে, এদিক সকালে ৪১ পল্লি ক্লাবের সামনে পরিত্যক্ত ওই অটো দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ। অটোর ভিতর থেকে ১৯টি তাজা বোমা উদ্ধার করা হয়। একটি আগ্নেয়াস্ত্র লুকনো ছিল তাতে। কয়েক রাউন্ড বুলেট উদ্ধারের কথাও শোনা গিয়েছে। জানা গিয়েছে, অটোটি হরিদেবপুর রুটের নয়। তার পিছনে…

আরও পড়ুন
কলকাতা 

Jhangirpuri Raiot : দিল্লির জাহাঙ্গীরপুরীতে সহিংসতায় উস্কানিদাতাদের গ্রেপ্তার ও রাষ্ট্রীয় মদদে নাগরিকদের বাড়ি-ঘর থেকে উচ্ছেদ অবিলম্বে বন্ধ করার দাবিতে কলকাতায় মহামিছিল

কলকাতা, ২২ শে এপ্রিল:জামাআতে ইসলামী হিন্দ সহ একাধিক গণসংগঠন ও নাগরিক সমাজের ডাকে আজকে কলকাতার টিপু সুলতান মসজিদ থেকে দিল্লির জাহাঙ্গীরপুরিতে উচ্ছেদের নামে রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদী মিছিলে হাজার হাজার মানুষ যোগদান করে। দিল্লীর জাহাঙ্গীরপুরিতে বুলডোজার দিয়ে সাধারন মানুষের বাড়ি-ঘর ভেঙে ফেলার বেআইনি অভিযান চলছে। যে কথিত অভিযোগ নিয়ে এসে এই পুলিশি সন্ত্রাস চালানো হচ্ছে তা মানবতাবিরোধী কর্মকাণ্ডের সামিল। এই বেআইনি কাজে বৈধতা দেওয়ার জন্য দুটি অজুহাত পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসন নিয়ে এসেছে যার একটি হলো এই অধিবাসীরা নাকি দাঙ্গা বা সহিংসতায়…

আরও পড়ুন
কলকাতা 

Gautam Adani in West Bengal: আগামী দশ বছরে বাংলায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবো , ২৫ হাজার কর্মসংস্থান হবে : গৌতম আদানি

আগামী দশ বছরে বাংলা দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। তৈরি হবে ২৫ হাজার কর্মসংস্থান। কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। বুধবার আদানির বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সরকার এবং বেশ কয়েকটি প্রকল্পের প্রশংসা করতেও শোনা গেলো। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একের পর এক শিল্পপতিরা বক্তব্য রাখেন। একেবারে শেষে ছিলেন আদানি। তাঁর পরেই বক্তব্য রাখেন মমতা। ঠিক মমতার আগে বক্তব্য রাখতে গিয়ে আদানি স্বাধীনতা সংগ্রাম থেকে নবজাগরণে বাংলার ভূমিকার উল্লেখ করেন। এই রাজ্য নারী ক্ষমতায়ণে কী ভাবে অগ্রণী ভূমিকা নিয়েছে তার…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার বাঁশদ্রোণীতে গুলিবিদ্ধ এক ব্যক্তি,সিন্ডিকেট বিবাদের জেরেই গুলিবিদ্ধ

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার ভরদুপুরে কলকাতার রাস্তায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমও হলেন এক ব্যক্তি। এদিন বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, সিন্ডিকেট নিয়ে দুই গোষ্ঠীর সংঘাতের মধ্যেই আচমকা গুলি চলে সেখানে। ঘটনায় জখম হন মলয় দত্ত নামে এক ব্যক্তি। তিনি ওই সিন্ডিকেট গোষ্ঠী দু’টির সদস্য নয় বলে সূত্রের খবর। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলি ওই ব্যাক্তির বুকের ডান দিকে লেগেছে। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসা চলছে তাঁর।…

আরও পড়ুন