কলকাতা 

Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, বুধবার থেকে সেই বৃষ্টি কমে আসবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বুধবারের পর আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আর ছিল না। কিন্তু ব বঙ্গোপসাগরে ফের সেখানে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। ফলে বৃষ্টি আবার বাড়তে পারে। ভিজবে কলকাতাও। বুধবার বেলার দিকে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ৫.৮ কিলোমিটার। তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এ ছাড়া, বর্ষাকালীন অক্ষরেখা কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পুরুলিয়া, দিঘা হয়ে…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update: সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!

সোমবার থেকেই ফের দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি সম্ভবনা। রাজ্যে এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবেই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে কলকাতাতেও। উত্তরবঙ্গের কয়েক জেলায় মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন বলছে, শ্রীগঙ্গানগর থেকে সাতনা, ডাল্টনগঞ্জ হয়ে মৌসুমি অক্ষরেখা এ রাজ্যের বাঁকুড়া হয়ে ত্রিপুরায় চলে গিয়েছে। এই আবহে দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপরে রয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। আগামী ২৪ ঘণ্টায় সেটি পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে সরতে থাকবে। গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা, যা এ রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এই…

আরও পড়ুন
কলকাতা 

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়বৃষ্টি চলবে কদিন? কী জানালো আবহাওয়া দফতর?

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়বৃষ্টি চলবে আরও কয়েক দিন। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। সঙ্গে জেলায় জেলায় দমকা হাওয়াও বইতে পারে। বুধবার দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। উপকূলীয় দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুরে দুপুরে প্রবল বর্ষণ হতে পারে। পাশাপাশি মালদহ এবং দক্ষিণ দিনাজপুরেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী…

আরও পড়ুন
কলকাতা 

Weather Update: দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে চলতে পারে বজ্রপাতও। মৌসম ভবন জানিয়েছে, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের বাকি অংশে বর্ষা প্রবেশ করেছে। পুরুলিয়াতেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণের ওই অবশিষ্ট অংশে বর্ষা ঢুকে যাবে। রবিবার কলকাতার বেশ কিছু জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও কেবল রবিবারই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update: গরম থেকে স্বস্তি! দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ!

বিশেষ প্রতিনিধি : আর মাত্র দিন দুয়েক সময়। এরই মাঝে দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা। শনিবার,আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিস্তীর্ণ অংশে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। শনিবার এবং রবিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতেও সেই সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার পর্যন্ত। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আগামী সাত দিন…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update: রবিবার বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস

বিশেষ প্রতিনিধি : প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে বাংলার বিভিন্ন প্রান্ত এই পরিস্থিতিতে রবিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। তবে ঝড়বৃষ্টি বেশি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে এর প্রভাবে…

আরও পড়ুন
কলকাতা 

এক ধাক্কায় কলকাতায় কমলো চার ডিগ্রী তাপমাত্রা আগামী সপ্তাহেই জাকিয়ে শীত পড়ার সম্ভবনা

বাংলার জনরব ডেস্ক : কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রি কমে গেছে আজকের সকালের তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে দু’দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তার পরের তিন দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে এই কুয়াশার কারণে…

আরও পড়ুন
কলকাতা 

বুধবার পর্যন্ত কলকাতার সহ দক্ষিণ বঙ্গে বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!

বাংলার জনরব ডেস্ক : দেশের এক প্রান্ত থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু হলেও পশ্চিমবঙ্গে এখনই তার সম্ভাবনা নেই। বাংলায় বর্ষা বিদায় নেয় অক্টোবরের শুরুর দিকে। ফলে নিম্নচাপ অঞ্চলের প্রভাব না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বৃষ্টি থামবে না। বরং আরও কিছু দিন তা চলতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কলকাতায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম রাজস্থানের কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে রবিবার। সাধারণত ১৭ সেপ্টেম্বর বর্ষা বিদায়ের সূচনা হয়ে থাকে। এ বছর সময়ের তিন…

আরও পড়ুন
কলকাতা 

সারা সপ্তাহ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

বাংলার জনরব ডেস্ক : সারা সপ্তাহ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোত্তই বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগের জন্য বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। সোমবার মুর্শিদাবাদে হতে পারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের গতিবেগ হতে পারে…

আরও পড়ুন
দেশ 

Bengal Weather Update:বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাল হাওয়া অফিস

বাংলার জনরব ডেস্ক : বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও শুকনো আবহাওয়া থাকবে। বুধবার থেকে বৃষ্টি হতে পারে আবার। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো কিছু জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে…

আরও পড়ুন