কলকাতা 

কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা!

কালীপুজো ও ভাইফোঁটায় উত্তর এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আগামী রবিবার কালীপুজো, বুধবার ভ্রাতৃদ্বিতীয়া। নতুন করে উৎসবের আমেজে মেতে উঠেছেন মানুষ। কিন্তু উৎসবের মরসুমেও বেশ কিছু জেলায় বৃষ্টির ভ্রুকুটি থেকে যাচ্ছে। যদিও বড় কোনও দুর্যোগের সম্ভাবনা এখন নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন মোটের উপর আবহাওয়া শুকনোই থাকবে। সোমবার থেকে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া। দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে…

আরও পড়ুন
দেশ 

বঙ্গোপসাগরে জন্ম হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’,মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা

বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেল। তার নাম ‘মুরাসু’। ভারতের মৌসম ভবন জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ধীরে ধীরে তা উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলে ফের ঝড়ের তাণ্ডবের আশঙ্কা রয়েছে। মৌসম ভবন জানিয়েছিল, রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে তার আগেই ‘মুরাসু’র জন্ম হয়েছে। এটি আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার ভোরের দিকে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের কাছে পৌঁছোনোর কথা ঘূর্ণিঝড়টির। নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী অংশ দিয়ে তা…

আরও পড়ুন
কলকাতা 

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলে ঝড় বৃষ্টির সম্ভাবনা! কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রভাব পড়বে ?

বাংলার জনরব ডেস্ক : অর্ণব বিদায় নেওয়ার পরও স্বস্তিতে থাকবে না অন্ধপ্রদেশ এবং ওড়িশার মানুষ। আবার এই অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে বলে জানা গেছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার ফলে অন্ধপ্রদেশ ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরে তৈরি হতে চলা নতুন নিম্নচাপটির তেমন প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলেই মনে হচ্ছে। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একই পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং,…

আরও পড়ুন
কলকাতা 

অর্নবের শক্তি ক্ষয়! গভীর নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণ বঙ্গ ও উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস

অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পরেই শক্তিক্ষয় হয়েছিল ঘূর্ণিঝড় অর্ণবের। বুধবারই গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল সেটি। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সেটি আরও শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত দক্ষিণ ছত্তীসগঢ় এবং লাগোয়া দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছে নিম্নচাপটি। ছত্তীসগঢ়ের জগদলপুর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে এবং ওড়িশার রায়পুর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে রয়েছে সেটি। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে উত্তরের দিকে এগোচ্ছে নিম্নচাপটি। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আরও শক্তিক্ষয় হবে সেটির। নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। কোনও কোনও জেলায়…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় ‘অর্ণব’! মঙ্গলবার রাতেই আছড়ে পড়বে অন্ধপ্রদেশে! বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা!

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আপাতত আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিম, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, কাকিনাড়া থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, মছিলিপত্তনম থেকে ৮৩০ কিলোমিটার পূর্ব এবং বাপাতলা থেকে ৯১০ কিলোমিটার পূর্ব দিকে তার অবস্থান। উপকূলের সঙ্গে দূরত্ব ক্রমশ কমছে। সমুদ্রের উপর থেকে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার সকালে তা ‘তীব্র’ আকার নেওয়ার কথা ছিল। কিন্তু আবহবিদেরা জানিয়েছেন, সোমবার মধ্যরাতের মধ্যেই ‘অর্ণব’ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। আরও শক্তি বাড়িয়ে তা ‘অতি তীব্র’ আকার নেবে মঙ্গলবারই। অতি তীব্র ঘূর্ণিঝড় এর পর আরও উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে নিম্ন চাপের জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! উপকূলবর্তী কোন কোন জেলায় পড়বে প্রভাব?

দুর্গাপুজো মিটতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালের মধ্যেই সাগরে তৈরি হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়। তা ক্রমে উপকূলের দিকে ধেয়ে যাবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে ভারী বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবের সম্ভাবনা রয়েছে। আগে থেকে তাই সতর্ক করে দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর শুক্রবার নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার আশপাশে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায়। নিম্নচাপ অঞ্চলটি আরও ঘনীভূত হয়ে শনিবার নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিমে সরতে সরতে তা গভীর নিম্নচাপে পরিণত…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে নিম্নচাপ জেরে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহে

বাংলার জনরব ডেস্ক : দুর্গাপুজোর শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। জানা গেছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যার ফলে আগামী সপ্তাহে কলকাতা ও আশপাশে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তা ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে এবং তার প্রভাবেই শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কথা। নিম্নচাপ অঞ্চল ক্রমে উত্তর-উত্তর পশ্চিমে সরে আরও ঘনীভূত হতে পারে। তার প্রভাব পড়তে পারে উপকূলের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে…

আরও পড়ুন
কলকাতা 

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

বর্ষা যেন বিদায় নিয়েও নিচ্ছে না! দুর্গাপুজোর মধ্যেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাতও। ফলে পুজোর আনন্দ মাটি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর শুরুর দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শেষ দিকে আর বৃষ্টি হবে না। আবহাওয়া ক্রমশ শুকনো হয়ে আসবে। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে। তাই ওই দিনগুলিতে ঠাকুর দেখতে বেরোনোর সময় সঙ্গে ছাতা রাখতে হবে অবশ্যই। বৃষ্টি হতে পারে যখনতখন। যদিও ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত কোথাও নেই। ১৫…

আরও পড়ুন
কলকাতা 

পুজোতেও বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কবে কোথায় বৃষ্টিপাত? দেখুন এক নজরে!

দুর্গাপুজোতেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভিজবে কলকাতাও। নবমী থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। দুর্গাপুজোর বিশেষ বুলেটিন শুক্রবার বিকেলে প্রকাশ করেছে হাওয়া অফিস। মহালয়া থেকে একাদশী পর্যন্ত কবে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বিশদ জানানো হয়েছে ওই বুলেটিনে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী (১৫ থেকে ১৭ অক্টোবর)— কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণের…

আরও পড়ুন
কলকাতা 

দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা

রাজ্যে এখনও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়নি। দক্ষিণবঙ্গে সে কিছুটা দুর্বল হয়েছে। কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এখনই থামছে না। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কড়া রোদের মাঝে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝেমধ্যেই নামছে এক পশলা বৃষ্টি। তার পরে বাড়ছে ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গেই। সঙ্গে বজ্রপাতও হতে পারে। তবে জেলার সর্বত্র হবে না। মঙ্গলবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে হলুদ সতর্কতা। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো…

আরও পড়ুন