দুপুরের পর ঝড় বৃষ্টির প্রভাব কমবে! জানালো আবহাওয়া দফতর
ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশে। সকালের দিকে তার বেগ আরও বেড়েছে। কিছু কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে শনিবার সকালে। বেলার দিকে তা থামলেও আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানাল, দুপুরের পর থেকে বৃষ্টি কমতে পারে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, সারা সপ্তাহ আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই! হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং ছত্তীসগঢ়ের উপর যে নিম্নচাপ ছিল, তা আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। শুক্রবার রাত পর্যন্ত নিম্নচাপ হিসেবে থেকে শনিবার সকালের মধ্যেই শক্তি হারিয়ে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার কথা। এর প্রভাবে উত্তর…
আরও পড়ুন