West Bengal Weather Update: রবিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল
বাংলার জনরব ডেস্ক :ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। শনিবার সাগরের বুকে শনিবারই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’। বৃহস্পতিবার আবহাওয়া দফতর বিজ্ঞপ্তি জারি করে এটা জানিয়েছ। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে তা আরও উত্তর-পূর্ব দিকে সরে বর্তমানে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এই নিম্নচাপ অঞ্চল বৃহস্পতিবার আরও উত্তর-পূর্বে সরে গিয়ে শুক্রবার সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে হতে শনিবার সকালে পূর্ব-মধ্য…
আরও পড়ুন