কলকাতা 

Weather Update: দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে চলতে পারে বজ্রপাতও। মৌসম ভবন জানিয়েছে, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের বাকি অংশে বর্ষা প্রবেশ করেছে। পুরুলিয়াতেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণের ওই অবশিষ্ট অংশে বর্ষা ঢুকে যাবে। রবিবার কলকাতার বেশ কিছু জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও কেবল রবিবারই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update: গরম থেকে স্বস্তি! দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ!

বিশেষ প্রতিনিধি : আর মাত্র দিন দুয়েক সময়। এরই মাঝে দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা। শনিবার,আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিস্তীর্ণ অংশে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। শনিবার এবং রবিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতেও সেই সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার পর্যন্ত। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আগামী সাত দিন…

আরও পড়ুন
কলকাতা 

West Bengal Weather Update : নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি এখন চলবে !

বাংলার জনরব ডেস্ক : বুধবার নয়, আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের চারটি জেলায় বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এ ছাড়া, বুধবার পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। তবে কলকাতায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই রাজ্য জুড়ে বৃষ্টির এই দাপট। উত্তরবঙ্গেও ভারী থেকে…

আরও পড়ুন
কলকাতা 

West Bengal Weather Update : বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা ! কবে থেকে কাটবে দূর্যোগ ?

বাংলার জনরব ডেস্ক :  উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা । রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যের সর্বত্রই বৃষ্টির দাপট চলবে ।হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা স্থলভাগের আরও কাছাকাছি এসেছে। এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তার অবস্থান। এই নিম্নচাপের জেরেই বাংলা জুড়ে বৃষ্টি হচ্ছে। সাগরে বইছে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে সমুদ্রের উপর। যে কারণে মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছেন আবহাওয়াবিদেরা। রবিবারের নতুন বুলেটিনে…

আরও পড়ুন
কলকাতা 

West Bengal Weather Update : ঝড় বৃষ্টির ফলে এবছর পুজোর বাজার মাটি হতে চলেছে ! কী বলছে আবহাওয়া দফতর?

বাংলার জনরব ডেস্ক :  আবার রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৯ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধতে চলেছে। এই ঘূর্ণাবর্ত থেকে কিছু দিনের মধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে যাবে। সাগরে সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে পারে।তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কি না, এখনই নিশ্চিত করে বলতে পারছে না হাওয়া অফিস। তার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও পশ্চিমবঙ্গের উপকূলে তার কী প্রভাব পড়বে, কোন অভিমুখে তা এগোবে, এখনও কিছুই স্পষ্ট নয়। সাগরে…

আরও পড়ুন