ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!
বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এর ফলে ঝড়বৃষ্টি হবে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে, কোন দিকে এগোবে বা কোথায় আছড়ে পড়বে, তা ঝড়টি তৈরি হওয়ার পর বোঝা যাবে। আপাতত নিম্নচাপের পরিস্থিতির দিকে নজর রেখেছেন আবহবিদেরা। হাওয়া অফিস জানিয়েছে, আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার ভোরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরবে এবং শনিবার সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। তার পর আরও শক্তি বাড়িয়ে রবিবারের মধ্যে তা থেকে তৈরি হবে…
আরও পড়ুন