দেশ 

বঙ্গোপসাগরে জন্ম হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’,মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা

বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেল। তার নাম ‘মুরাসু’। ভারতের মৌসম ভবন জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ধীরে ধীরে তা উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলে ফের ঝড়ের তাণ্ডবের আশঙ্কা রয়েছে। মৌসম ভবন জানিয়েছিল, রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে তার আগেই ‘মুরাসু’র জন্ম হয়েছে। এটি আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার ভোরের দিকে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের কাছে পৌঁছোনোর কথা ঘূর্ণিঝড়টির। নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী অংশ দিয়ে তা…

আরও পড়ুন
কলকাতা 

Cyclone Asani Forecast: ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার আঘাত হানতে পারে অন্ধপ্রদেশ ও ওড়িশাতে, পশ্চিমবাংলায় আছড়ে পড়বে না, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

বাংলার জনরব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড় অশনি পশ্চিমবাংলার দিকে আসছে না বলেই জানিয়ে দিল মৌসম ভবন। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর জন্য খুব তাড়াতাড়ি ধান কেটে নেয়ার জন্য চাষীদের কাছে অনুরোধ করেছে নবান্ন। রবিবারও মৌসম ভবন জানিয়েছে, আপাতত সদ্য তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি পুরী থেকে ১,০৩০ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিলোমিটার দূরে রয়েছে। মঙ্গলবার নাগাদ ওড়িশা কিংবা অন্ধ্রপ্রদেশের উপকূল ছুঁতে পারে ‘অশনি’। কিন্তু বাংলায় কোনও ঝুঁকি না নিয়ে আগাম সতর্কতা জারি করেছে নবান্ন। ‘অশনি’র জেরে হওয়া বৃষ্টি কৃষিজমি এবং ফসল…

আরও পড়ুন