বঙ্গোপসাগরে জন্ম হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’,মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা
বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেল। তার নাম ‘মুরাসু’। ভারতের মৌসম ভবন জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ধীরে ধীরে তা উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলে ফের ঝড়ের তাণ্ডবের আশঙ্কা রয়েছে। মৌসম ভবন জানিয়েছিল, রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে তার আগেই ‘মুরাসু’র জন্ম হয়েছে। এটি আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার ভোরের দিকে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের কাছে পৌঁছোনোর কথা ঘূর্ণিঝড়টির। নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী অংশ দিয়ে তা…
আরও পড়ুন