দেশ 

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পরে তাণ্ডব চালাল, ভারী বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পরে  তাণ্ডব চালাল।  সোমবার রাত ১টা নাগাদ শুরু হয় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। কয়েক ঘণ্টা ধরে সেই প্রক্রিয়া চলার পরে মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল সম্পন্ন হয় অন্ধ্র উপকূলে। অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সময়ে মুরাসুর গতি ছিল ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। কখনও কখনও ঝড়ের বেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্তও বেড়ে গিয়েছিল। সোমবার রাত থেকেই ‘মুরাসু’র দাপট দেখা যাচ্ছিল অন্ধ্রের উপকূলীয় অঞ্চলগুলিতে। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্লাবিত হতে পারে উপকূল সংলগ্ন নীচু এলাকাগুলি। সোমবার রাত থেকেই অন্ধ্র উপকূলীয় অঞ্চলে নাগাড়ে ঝড়বৃষ্টি চলছে। বিজয়ওয়াড়া, বাপটলা,…

আরও পড়ুন
দেশ 

ঘূর্ণিঝড় অর্নবের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে মৃত পাঁচ, বিপর্যস্ত ওড়িশা!

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব এখনও অব্যাহত অন্ধ্রপ্রদেশ, ওড়িশায়। এই প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃত্যুর খবর এসেছে বিশাখাপত্তনম, আনারাপল্লি, কাকীনাডা, কোনাসীমা এবং পশ্চিম গোদাবরী থেকে। ঘূর্ণিঝড়ের জেরে কারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। কারও মৃত্যু হয়েছে গাছ পড়ে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে অর্ণব। মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের কাকীনাডার নিকটবর্তী পুদুচেরীর ইয়ানামের কাছে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়। সে সময় হাওয়ার বেগ ১২৫-১৩৫ কিলোমিটার ছিল, দমকা হাওয়ার বেগ কোথাও কোথাও ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশে। এ ছাড়া ওড়িশার…

আরও পড়ুন
দেশ 

অন্ধপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ল! ১৪০ কিমি বেগে ঝড়! বাংলায় কী প্রভাব পড়বে?সাইকেল

ঘূর্ণিঝড় অর্ণবের ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে আছড়ে পড়তে শুরু করেছে অতি তীব্র ঘূর্ণিঝড়। এর প্রভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, অর্ণবের উত্তরের সর্পিল অংশ ঢুকে পড়েছে উপকূলে। কেন্দ্রভাগ অর্থাৎ ঘূর্ণিঝড়ের ‘আই’ স্থলভাগের খুব কাছাকাছি রয়েছে। বুধবার ভোরে দেওয়া তথ্য অনুযায়ী, স্থলভাগে প্রবেশের পর অর্ণব প্রায় তিন ঘণ্টা ধরে তাণ্ডব বন্ধ ছিল। মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের কাকীনাডার নিকটবর্তী পুদুচেরীর ইয়ানামের কাছে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়। সে সময় হাওয়ার বেগ ১২৫-১৩৫ কিলোমিটার ছিল, দমকা হাওয়ার বেগ কোথাও কোথাও ১৪০ কিলোমিটার…

আরও পড়ুন
দেশ 

Cyclone Asani : পর্যটকদের আকর্ষণ করার জন্য সমুদ্রের উপর ৮০ লক্ষ টাকায় তৈরি হয় ভাসমান সেতু, উদ্বোধনের দু’দিন পরই ভেঙে গেল, বিধায়কের সাফাই, নষ্টের মূলে ‘অশনি’ই

বাংলার জনরব ডেস্ক : পর্যটকদের আকর্ষণ করার জন্য সমুদ্রের উপর তৈরি হয়েছিল ভাসমান সেতু। প্রায় ৮০ লক্ষ টাকা খরচ করে এটা তৈরি হয় । বড় মুখ করে উদ্বোধনও হয়ে যায় । আর এই উদ্বোধনের ঠিক তিন দিন পরেই সেতুটির মাথায় ভেঙে পড়ল । ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপির মালপে সৈকতে। সেখানে পর্যটকদের জন্য প্রায় ৮০ লক্ষ টাকা খরচ করে বানানো হয়েছিল সমুদ্রে ভাসমান সেতু। প্রচারে কর্নাটক সরকার বলেছিল, এই সেতুতে ঢেউয়ের মাথায় চড়ে হাঁটতে পারবেন মানুষ। ঢেউয়ের ওঠা-পড়ার দুলুনি বোঝা যাবে সেতুর উপরে হাঁটতে হাঁটতেই। গত শুক্রবার সেতুটির উদ্বোধন হয়। দু’দিন…

আরও পড়ুন
কলকাতা 

Cyclone Asani Forecast: ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার আঘাত হানতে পারে অন্ধপ্রদেশ ও ওড়িশাতে, পশ্চিমবাংলায় আছড়ে পড়বে না, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

বাংলার জনরব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড় অশনি পশ্চিমবাংলার দিকে আসছে না বলেই জানিয়ে দিল মৌসম ভবন। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর জন্য খুব তাড়াতাড়ি ধান কেটে নেয়ার জন্য চাষীদের কাছে অনুরোধ করেছে নবান্ন। রবিবারও মৌসম ভবন জানিয়েছে, আপাতত সদ্য তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি পুরী থেকে ১,০৩০ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিলোমিটার দূরে রয়েছে। মঙ্গলবার নাগাদ ওড়িশা কিংবা অন্ধ্রপ্রদেশের উপকূল ছুঁতে পারে ‘অশনি’। কিন্তু বাংলায় কোনও ঝুঁকি না নিয়ে আগাম সতর্কতা জারি করেছে নবান্ন। ‘অশনি’র জেরে হওয়া বৃষ্টি কৃষিজমি এবং ফসল…

আরও পড়ুন
কলকাতা 

Cyclone Alert: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, পশ্চিমবাংলা, উড়িষ্যা এবং অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলা উড়িষ্যা অন্ধপ্রদেশের দিকে মারাত্মক ঘূর্ণিঝড়। আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ আন্দামান এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, তা আগেই জানিয়েছিলেন আবহবিদেরা। শুক্রবার তাঁরা বলেছেন, ওই নিম্নচাপই আরও জলীয় বাষ্প সংগ্রহ করে শক্তি বাড়িয়ে আগামী ৮ মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব ফেলবে বা আদৌ প্রভাব ফেলবে কি না, তা স্পষ্ট জানায়নি মৌসম ভবন। যদিও আবহাওয়ার পূর্বাভাসে আগামী মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার ওড়িশা উপকূল এবং…

আরও পড়ুন