দেশ 

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। দেশের সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি চলছে। অন্য বিরোধী দলগুলির সঙ্গে সেই নিয়ে তৃণমূল আলোচনা শুরু করেছে বলে খবর। সব ঠিক থাকলে, চলতি বাজেট অধিবেশনেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে বলে জানা গিয়েছে। (SIR in Bengal)। ভোটার তালিকায় নিবিড় সংশোধন তথা SIR ঘিরে এই মুহূর্তে তরজা চরমে। নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য চরিতার্থ করতে নেমেছে, বৈধ ভোটারদের তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গতকালই দিল্লিতে জাতীয়…

আরও পড়ুন
কলকাতা দেশ 

SIR in Bengal verdict in Supreme Court : এস আই আর নিয়ে শীর্ষ আদালতের কাঠগোড়ায় নির্বাচন কমিশন!

বাংলার জনরব ডেস্ক :  পশ্চিমবঙ্গে এস আই আর এর নাম করে অযথা সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ১২ই জানুয়ারি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর চিঠিকে কতটা গুরুত্ব দেবেন জ্ঞানেশ কুমার তা বলা না গেলেও সুপ্রিমকোর্ট কিন্তু এই অভিযোগ কে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। বাংলার এস আই আর নিয়ে ১২ জানুয়ারি সোমবার ছিল সুপ্রিম কোর্টে শুনানি। এই শুনানিতে বেনজীর আইনি লড়াইয়ের সাক্ষী রইল দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজের ধরন এবং স্বচ্ছতা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে কড়াকড়িভাবে নোটিশ ইস্যু…

আরও পড়ুন
কলকাতা 

নিয়ম মানছে না নির্বাচন কমিশন এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিলেন মমতা

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নিয়ম মানছে না নির্বাচন কমিশন এর ফলে অনেক বৈধ ভোটার বাদ পড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি দুটি চিঠি লিখেছিলেন জ্ঞানেশ কুমারকে। এটা নিয়ে তৃতীয়বার চিঠি লিখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার জন্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানদণ্ড স্থির করেছে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে বিহার এবং পশ্চিমবঙ্গের উদাহরণ দেন তিনি। অভিযোগ করেন যে, বিহারে এসআইআরের ক্ষেত্রে বংশতালিকা (ফ্যামিলি রেজিস্টার)-কে বৈধ পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা করা…

আরও পড়ুন
কলকাতা 

খোদ কলকাতা শহরেই অনেক এলাকায় বিএলওদের দেখা মিলছে না, কমিশনের নিয়ম না মানার দায়ে বেশ কয়েকজন বিএলওকে শোকজ করেছে কমিশন, তাতেও সংকট মেটেনি! সাধারণ নাগরিকদের আতঙ্কের মধ্যে রাখা গণতান্ত্রিক শিষ্টাচারের বিরোধী মনে রাখতে হবে নির্বাচন কমিশনকে!

বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচন কমিশনার যতই ঢক্কা নিনাদ করুক না কেন কাজের কাজ যে কিছুই হচ্ছে না তা জলের মতো পরিষ্কার। খোদ কলকাতা শহরেই এখনো পর্যন্ত বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম সঠিকভাবে পৌঁছে দিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। কলকাতা শহরের একাধিক জায়গাতেও বিএল ওরা বাড়িতে পৌঁছাচ্ছেন না ফলে ভোটার তালিকায় নাম তুলতে বা নিবিড় সংশোধন অনেকটাই ব্যাহত হচ্ছে বলে নাগরিক সমাজ অভিযোগ করেছেন। যদিও জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গে নির্বাচন আধিকারিক ও গর্ব করে নানা কথা বললেও কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একাধিক জায়গা…

আরও পড়ুন
কলকাতা 

কোভিড নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হবেন না রাজ্যবাসীর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : কোভিড নিয়ে কোনভাবে আতঙ্কিত হবেন না বলে রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ৯ জুন নবান্নে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানান পরিস্থিতি এখনো সেই স্তরে পৌঁছায়নি ফলে আতঙ্কের কোন কারণ নেই।সরকারও এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। তবে যদি কখনও তেমন পরিস্থিতি তৈরি হয়, তার জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি সেরে রাখার জন্যই বিভিন্ন দফতরকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। মমতা এদিন বলেন, “সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ভারতে ১৩০ কোটি মানুষ বাস করে। তার মধ্যে সারা ভারতে হাতে গুনে ৪-৫ হাজারের…

আরও পড়ুন
কলকাতা প্রচ্ছদ 

Mamata Banerjee Primary Education : প্রাথমিকে সেমিস্টার প্রথা চালু হচ্ছে না জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক স্তরে সেমিস্টার প্রথা চালু হচ্ছে বলে গত সপ্তাহে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. গৌতম পাল।বছরের শুরুতে পর্ষদের সেই ঘোষণাকে বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের শীর্ষ স্তরে আলোচনা না করে ‘নীতিগত সিদ্ধান্ত’ নেওয়ার কারণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রকাশ্যে ধমকও শুনতে হল মুখ্যমন্ত্রীর। নবান্ন সভাঘরে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এক এক করে বিভিন্ন দফতর ধরে কাজের হিসাব নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরের পালা আসতেই প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থা বদলের ঘোষণা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন, প্রাথমিকে…

আরও পড়ুন