জেলা 

হাওড়ার চামরাইলে আরামবাগ থেকে কলকাতাগামী সরকারি বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত এক, আহত ২৫

বাংলার জনরব ডেস্ক : হাওড়ার (Howrah) চামরাইলে সরকারি বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল এক যাত্রীর। গুরুতর আহত হয়েছেন ২৫ জন। আহতদের মধ্যে ১০ জন হাওড়া জেলা হাসপাতালে ভরতি। বাকি ১৫ জনকে হাওড়ার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। পুলিশ সূত্রে খবর, আরামবাগ-ধর্মতলা রুটের সরকারি বাসটি রবিবার সন্ধেয় কলকাতার দিকে যাচ্ছিল। চামরাইলের জয়পুরের কাছে একটি ডাম্পারকে ওভারটেক করতে যায় বাসটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসটি ডাম্পারটিকে বাঁ দিক থেকে ওভারটেক করতে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ডাম্পারটির সংঘর্ষ হয়। বাস ও ডাম্পারটির…

আরও পড়ুন
কলকাতা 

Ripped Jeans: কৃত্রিমভাবে ছেঁড়া জিন্‌স পরে আসা যাবে না কলেজে, এলে টিসি দেওয়া হবে ! পড়ুয়াদের পোশাক নিয়ে কলকাতার এক নামী কলেজের নির্দেশ ঘিরে বির্তক

বাংলার জনরব ডেস্ক : হিজাব পড়ে যদি স্কুল-কলেজে না আসা যায় তাহলে ‘কৃত্রিমভাবে ছেঁড়া ’ জিনস পড়ে কলেজে আসা কী ঠিক ? এই খোদ কলকাতা শহরেই উঠে গেল । কলকাতার বিখ্যাত কলেজ আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের পক্ষ থেকে একটি  নোটিস জারি করে বলা হয়েছে, কৃত্রিম ভাবে ছেঁড়া কাপড় পড়ে কেউ কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না । আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের বিজ্ঞপ্তিতে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে ‘কৃত্রিম ভাবে ছেঁড়া’ ট্রাউজার্সের প্রসঙ্গ। নির্দেশ অমান্য করে ছাত্রছাত্রীদের কেউ এমন পোশাক পরে এলে তাঁকে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (টিসি) দেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

Fire in Kolkata: ফ্রি স্কুল স্ট্রিটের গেস্ট হাউসে বিধ্বংসী আগুন, মৃত এক বাংলাদেশি, আহত দুই

বাংলার জনরব ডেস্ক : আজ শনিবার ভোররাতে বিধ্বংসী আগুন লাগে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে। আগুনে ঝলসে মৃত্যু হল এক বাংলাদেশি নাগরিকের। মনে করা হচ্ছে এই বাংলাদেশি নাগরিক কলকাতা বইমেলা দেখতে এসেছিলেন। এদিকে,ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও দু’জন। ১৩টি দমকল ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছবি : ফাইল চিত্র।

আরও পড়ুন
কলকাতা 

KMC: নাগরিকের কাছে অভিযোগ পেয়ে বিল্ডিং বিভাগের তিন পুর আধিকারিককে শো-কজ় করলেন মেয়র ফিরহাদ হাকিম

বাংলার জনরব ডেস্ক : গত শনিবার গত শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বেআইনি বিল্ডিং নির্মাণ নিয়ে কলকাতার বাসিন্দা অভিযোগ করেছিলেন ফিরহাদ হাকিমের কাছে । যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ মেয়র পুরসভার বিল্ডিং বিভাগ এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সংশ্লিষ্ট আধিকারিকদের কারণ দর্শানোরও নির্দেশ দেন। গতকাল সোমবার আট নম্বর বরোর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শো-কজ় করল পুরসভার বিল্ডিং বিভাগ। তবে অভিযোগকারী শেখ আব্দুল করিমের দাবি, বিষয়টি যতটা গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন মেয়র, পুরসভার তরফে সেই ভাবে গুরুত্ব দেওয়া হয়নি। ‘টক টু মেয়র’-এ আব্দুলের অভিযোগ ছিল, ৩৩বি আহিরীপুকুর…

আরও পড়ুন
জেলা 

Fake IPS: মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগে আটক মাতালকে ছাড়াতে থানায় গিয়ে গ্রেপ্তার হলেন‘ভুয়ো আইপিএস অফিসার’!

বাংলার জনরব ডেস্ক :  আবার ভূয়ো আইপিএস ধরা পড়ল হাওড়ার বালীতে । মাতাল এক যুবক মহিলাদেরকে উত্যক্ত করেছিল, তার জন্য ওই যুবক বালী থানা গ্রেপ্তার করে নিয়ে যায় । আর ওই যুবক থানা থেকে ছাড়াতে এসে আইপিএস পরিচয় দেন এক ব্যক্তি । ডিউটি অফিসারের সন্দেহ হওয়ায় তিনি ওই ব্যক্তিকে জেরা করতে শুরু করেন । তারপরেই জানা যায়,ওই ব্যক্তি হিমাচল প্রদেশের বাসিন্দা , এখন বেলুড়ে থাকেন তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেপাই । পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বেলুড়ের ধর্মতলা রোডে মত্ত অবস্থায় মহিলাদের কটূক্তি করা ও লোকজনের উপরে চড়াও হওয়ার অভিযোগে…

আরও পড়ুন
কলকাতা 

Kolkata News: ঋণের টোপ দিয়ে অ্যাপ ডাউনলোড করিয়ে ব্ল্যাকমেলিং মহিলা ব্যবসায়ীকে, ধৃত ২

বাংলার জনরব ডেস্ক :ঋণ পাইয়ে দেবার কথা বলে লেকটাউনের এক মহিলা ব্যবসায়ীর লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করল পুলিশ । জানা গেছে, গত বছরের ২২ ডিসেম্বর এ ব্যাপারে লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়। মহিলা ব্যবসায়ীর অভিযোগ, অ্যাপ ডাউনলোড করার নাম করে তাঁর মোবাইল ফোনের তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা। অভিযোগকারিণীর ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পর শুরু হয় ব্ল্যাকমেল। চাপ দিয়ে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। গতকাল রাতে লেকটাউন এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে ধৃতদের একজন প্রদীপ্ত দাস মধ্যমগ্রামের বাসিন্দা।…

আরও পড়ুন
কলকাতা 

Anandapur Incedent: কলকাতার আনন্দপুরের এক অটোচালকের মাথা থেঁতলানো দেহ উদ্ধার, পুলিশকে ঘিরে বিক্ষোভ

বাংলার জনরব ডেস্ক : কলকাতা শহরেই এক অটো চালককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । আজ রবিবার সকালে আনন্দপুরে একটি গুদামের কাছ থেকে ওই যুবকের মাথা থেঁতলানো দেহ উদ্ধার করা হয়। মদের ঠেকে বচসার জেরে খুন বলেই মৃতের পরিজনদের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিশ্বজিৎ জানা। পেশায় অটোচালক। আনন্দপুরেরই স্থানীয় বাসিন্দা তিনি। শনিবার বাড়ি থেকে বেরোন বিশ্বজিৎ। তবে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। শুরু হয় খোঁজখবর। এরপর রবিবার সকালে একটি গুদামের সামনে অটোচালকের দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। দেহ উদ্ধারের সময়…

আরও পড়ুন
কলকাতা 

Missionaries of Charity: শেষ পর্যন্ত এফসিআর লাইসেন্স পুনর্নবীকরণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশি সাহায্য পেতে আর বাধা রইল না মাদারের সংস্থার, ‘৫৬ ইঞ্চির চেয়ে প্রেমের শক্তি অনেক বড়’ কটাক্ষ ডেরেকের

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত মাদার টেরিজা সংস্থা মিশনারিজ অব চ্যারিটি এফসিআর লাইসেন্স পুনর্নবীকরণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর ফলে এই সংস্থার আর বিদেশী সাহায্য পেতে কোনো বাধা রইল না।আজ শনিবারই এতে ছাড়পত্র দেওয়া হয়। গত বছরের ২৫ ডিসেম্বর এই সংস্থার এফসিআরএ লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে তহবিলের একটি মূল উৎস বন্ধ করে কেন্দ্র। এই সিদ্ধান্তের সপ্তাহ দু’য়েক পর ছাড়পত্র মিলল। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। লাইসেন্স বাতিল করায় এই সংস্থার বিদেশি অনুদান পেতে অসুবিধা হচ্ছিল। মিশনারিজ অব চ্যারিটি…

আরও পড়ুন
কলকাতা 

NRS : এনআরএস হাসপাতালের লিফটে টানা ৪ দিন আটকে বৃদ্ধা! কীভাবে সম্ভব ?

বাংলার জনরব ডেস্ক : কলকাতার বিখ্যাত সরকারি হাসপাতাল নীলরতন সরকার হাসপাতালের লিফটে চারদিন ধরে আটকে ছিল উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার চন্ডীপুরের বাসিন্দা আনোয়ারা বিবি । চারদিন পর তাকে উদ্ধার করা লিফট থেকে । কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, ৬০ বছরের এই বৃদ্ধা স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। তাই সোমবার সকালে একাই ট্রেনে করে চলে আসেন শিয়ালদহ স্টেশন। সেখান থেকে একটু দূরে নীল রতন সরকার মেডিক্যাল কলেজের আউটডোরে। টিকিট কেটে  ডাক্তার দেখানোর জন্য ছোট লিফটে উঠতেই মাঝপথে আটকে যান। আনোয়ারা বিবির ছেলে আবুল হোসেন মণ্ডল সংবাদ মাধ্যমকে…

আরও পড়ুন