কলকাতা 

Rape: সল্টলেকে এক তরুণীকে ধর্ষনের দায়ে মধ্যপ্রদেশ থেকে মোবাইলের সূত্র ধরে অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

বাংলার জনরব ডেস্ক : কলকাতার সল্টলেকের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হল সল্টলেকের একটি কোচিং সেন্টারের এক শিক্ষককে। গত ফেব্রুয়ারি মাসে ওই ঘটনার অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত শিক্ষক। মোবাইলের ‘টাওয়ার লোকেশন’-এর সূত্র ধরে তাঁকে গ্রেফতার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। নির্যাতিতা তরুণী ওই কোচিং সেন্টারের ছাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁকে আলাদা করে ক্লাস করাবেন বলে গেস্ট হাউসে ডেকে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক। ঘটনার কথা কাউকে না জানানোর কথা বলে তরুণীকে হুমকিও দেন অভিযুক্ত। নির্যাতিতা তরুণী পরে বিধাননগর মহিলা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় ধর্ষণের…

আরও পড়ুন
কলকাতা 

Accident : সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা, স্কুলবাসের সঙ্গে স্কুটির ধাক্কায়, মৃত ১

বাংলার জনরব ডেস্ক : স্কুল বাসের ধাক্কায় মারা গেল এক ব্যক্তি । ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে সল্টলেকের সেকটর ফাইভের কাছে ।স্কুল বাসের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মৃত লাল্টু বৈদ্য হাওড়ার (Howrah)  সালকিয়ার বাসিন্দা। স্কুটিতে চড়েই নিত্যদিন যাতায়াত করতেন তিনি। ব্যতিক্রম হয়নি বুধবার সকালেও। এদিন স্কুটিতে চড়ে লাল্টু সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি স্কুলবাস বেপরোয়া গতিতে আসছিল। বাসটি ওই স্কুটিচালককে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান লাল্টু। সেই সময় তাঁর উপর দিয়ে চলে যায় স্কুলবাসটি। পরিস্থিতি বেগতিক বুঝে আরও দ্রুত বেগে স্কুলবাস…

আরও পড়ুন
কলকাতা 

Student’s Death: সল্টলেকে কলকাতা পুলিশের আবাসনের দশ তলা থেকে পড়ে মৃত্যু প্রেসিডেন্সির পড়ুয়ার, পরিবারের দাবি খুন করা হয়েছে, তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : সল্টলেকে অবস্থিত  কলকাতা পুলিশের আবাসনের ১০ তলা থেকে পড়ে মৃত্যু হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার। জানা গেছে,সল্টলেকের এএফ ব্লকের কলকাতা পুলিশ আবাসনে ১০ তলার উপর থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান। মৃত পার্থসারথি পাল, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের পড়ুয়া। আবাসন থেকে তাঁর জুতো এবং মাস্ক উদ্ধার হয়েছে। পার্থ আত্মহত্যার জন্য ঝাঁপ দিয়েছিলেন, নাকি এর নেপথ্যে অন্য ঘটনা রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। মৃত পড়ুয়ার বাড়ির লোকেদের অভিযোগ, খুন করা হয়েছে ছেলেকে। পুলিশ সূত্রে খবর, ওই আবাসনেরই বাসিন্দা এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয়…

আরও পড়ুন