Accident : সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা, স্কুলবাসের সঙ্গে স্কুটির ধাক্কায়, মৃত ১
বাংলার জনরব ডেস্ক : স্কুল বাসের ধাক্কায় মারা গেল এক ব্যক্তি । ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে সল্টলেকের সেকটর ফাইভের কাছে ।স্কুল বাসের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
মৃত লাল্টু বৈদ্য হাওড়ার (Howrah) সালকিয়ার বাসিন্দা। স্কুটিতে চড়েই নিত্যদিন যাতায়াত করতেন তিনি। ব্যতিক্রম হয়নি বুধবার সকালেও। এদিন স্কুটিতে চড়ে লাল্টু সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি স্কুলবাস বেপরোয়া গতিতে আসছিল। বাসটি ওই স্কুটিচালককে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান লাল্টু। সেই সময় তাঁর উপর দিয়ে চলে যায় স্কুলবাসটি। পরিস্থিতি বেগতিক বুঝে আরও দ্রুত বেগে স্কুলবাস চালিয়ে ঘটনাস্থল ছাড়ে চালক।
এদিকে, দুর্ঘটনার (Accident) পরই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। জড়ো হয়ে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। খবর পাওয়ামাত্রই তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। লাল্টুকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে স্কুটিচালক লাল্টুর।
Advertisement


