Food Inspector : এসএসসির পর পিএসসির তৈরি করা ফুড ইন্সপেকটরের চাকরির প্যানেল বাতিল করে দিলো স্যাট, অনিশ্চিত ভবিষ্যতের মুখে ৯৯৭ জন প্রার্থী
বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতের কাছে বারবার মাথা নত করতে হচ্ছে কমিশনকে। একের পর এক নিয়োগকৃত শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। এবার সামনে এলো পাবলিক সার্ভিস কমিশনের আরো বড়সড় ও দুর্নীতির খবর। এর ফলে একটা পুরো প্যানেল বাতিল করে দিল স্যাট।
রাজ্যের ফুড ইন্সপেক্টর পদে ৯৯৭ জনের প্যানেল কে পুরোপুরি বাতিল করে দিল এতে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। রাজ্যের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ এসেছিল এই প্যানেলে সংরক্ষণ বিধি মানা হয়নি।এমনকী, মেধা তালিকায় বেনিয়মের অভিযোগ রয়েছে।

২০১৮ সালে রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর (Food Sub Inspector) পদের জন্য পরীক্ষা নিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন (PSC)। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ৯৯৭ জনের প্যানেল তৈরি হয়। ১০০ জন নিয়োগপত্রও পেয়ে গিয়েছিল। এর পরই নিয়োগে অস্বচ্ছতা, সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি মামলা দায়ের হয়েছিল স্যাটে। অভিযোগকারীদের দাবি, বেআইনিভাবে অনেককে মেধাতালিকার উপর দিকে স্থান দেওয়া হয়েছে। এমনকী, সংরক্ষণ নীতিও মানা হয়নি।
এই অভিযোগ ভিত্তিতে বেশকিছু দিন ধরে শুনানি চলে স্যাটে। জানা গিয়েছে, নিয়োগে বেশকিছু বেনিয়মের প্রমাণ পেয়েছে স্যাট। এরপরেই এই প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল।
জানা গিয়েছে, এই প্যানলের ১০০ জন ইতিমধ্যে চাকরির নিয়োগপত্র পেয়েছেন। স্যাটের এই নির্দেশের জেরে তাঁরা-সহ প্যানেলে নাম থাকা ৯৯৭ জনের ভবিষ্যৎ এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ল।

