আন্তর্জাতিক 

India Bangladesh Relation : শেখ হাসিনাকে এখনই ফেরত দিচ্ছে না ভারত দাবি বাংলাদেশের উপদেষ্টার

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে বার্তা বাংলাদেশ সরকার দিয়েছিল তা এখনই কার্যকর করতে চাইছে না ভারত। রবিবার এই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে হাসিনা প্রসঙ্গে বলেন,‘‘একটা রাজনৈতিক সিদ্ধান্ত (ওরা) ভারত সরকার নিয়েছে। ওরা (ভারত) ওঁকে (হাসিনাকে) ফেরত দেবে না। এটা আমরা শুনতে পাচ্ছি।’’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনায় যোগ দিয়েছিলেন মাহফুজ। তিনি জানিয়েছেন, মিত্র রাষ্ট্রগুলির সঙ্গে ‘বাস্তবভিত্তিক’ সম্পর্ক রাখতে চায় ঢাকা। কোনও ভাবেই তারা কারও সামনে নতজানু হবে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Bangladesh : আদানির বিদ্যুতের দাম বেশি তাই বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিল বাংলাদেশ সরকার

বিশেষ প্রতিনিধি : অন্যান্য বিদ্যুৎ সংস্থার তুলনায় আদানি সংস্থার বিদ্যুতের দাম অনেক বেশি তাই সরাসরি বিদ্যুৎ চুক্তি বাতিল না করে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিল বাংলাদেশ সরকার।২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি হয় বাংলাদেশের। সেই চুক্তি অনুসারে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি গোষ্ঠী। বাংলাদেশের যুক্তি, বর্তমানে শীতের মরসুম চলায় বিদ্যুতের চাহিদা কমেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ (বিপিডিবি)-এর চেয়ারপার্সন মহম্মদ রেজাউল করিমও জানিয়েছেন শীতকালে চাহিদা হ্রাসের কথা। তাঁর বক্তব্য, সেই কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিট চালানোর প্রয়োজন নেই বলে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Quota Movement of Bangladesh : সংরক্ষণ বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা বেড়ে ৩২, আন্দোলনকারীদের চাপে সমগ্র বাংলাদেশ স্তব্ধ, বন্ধ ইন্টারনেট, পরিস্থিতি হাসিনা সরকারের নাগালের বাইরে চলে যাচ্ছে!

বাংলার জনরব ডেস্ক : সংরক্ষণ বিরোধী আন্দোলনে সমগ্র বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্রই প্রতিবাদের মানুষের ঢল নেমেছে। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের আক্রমণ অহেতুক শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করে তুলেছে। শেখ হাসিনা বাংলাদেশের জাতির পিতার কন্যা হওয়া সত্ত্বেও তিনি ছাত্রলীগের এই অমানবিক আচরণ কে এখনো পর্যন্ত নিন্দা করেননি। তার কাছ থেকে যে প্রত্যাশা করেছিল বাংলাদেশের সাধারণ নাগরিকরা সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। সেজন্যেই প্রথম আলোতে লিখেছেন ওই পত্রিকার যুগ্ম সম্পাদক আবু সাঈদ আমাদেরকে ক্ষমা করো। তিনি তার লেখার মধ্য দিয়ে বলেছেন যে আবুনুর এরশাদ সরকারের আমলে খুন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Padma Bridge : পদ্মা সেতু উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই সেতুর কাজ শেষ হলে বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের পাশাপাশি যুগান্তকারী পরিবর্তন ঘটবে প্রত্যাশা অর্থনীতিবিদদের

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশ সরকার একক উদ্যোগে গড়ে তুললেন পদ্মা সেতু। আজ শনিবার সেই সেতুর উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগ আপ্লুত হয়ে পড়েন। আসলেই বাংলাদেশের পদ্মা সেতু তৈরি করার কর্মসূচি নিয়েছিল বিশ্ব ব্যাংক। কিন্তু শেষ মুহূর্তে বিশ্বব্যাংক এই কর্মসূচি থেকে সরে দাঁড়ায় তখন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেই একক উদ্যোগেই এই সেতু তৈরি করা হবে। পদ্মা সেতু বাংলাদেশ সরকারের কাছে এক প্রেস্টিজিয়াস সেতু হিসেবে আত্মপ্রকাশ করেছে। কারণ এই একটিমাত্র সেতু সমগ্র বাংলাদেশকে একসূত্রে গাঁথতে পেরেছে। বলা যেতে পারে পদ্মা সেতু সমগ্র বাংলাদেশের যুগান্তর তৈরি করেছে। পৃথিবীর বুকে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Bangladesh: পণ্যবাহী জাহাজের ধাক্কায় বাংলাদেশে ভয়াবহ ফেরি দুর্ঘটনা ! ভয়াবহ সেই ভিডিয়ো ভাইরাল

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের নারায়ণগঞ্জে পণ্যবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনার একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়েছে সোমবার। তাতে দেখা যাচ্ছে, পিছন দিক থেকে রূপসী-৫ নামে জাহাজটির ঠেলা খেতে খেতে যাত্রিবোঝাই এমএল আশরফউদ্দিন লঞ্চটি বেশ কিছুটা পথ এগিয়ে গিয়ে জলের উপর কাত হয়ে ঢুবে যাচ্ছে। যাত্রীদের অনেককে জলে লাফিয়ে পড়তে দেখা যাচ্ছে। পাড়ে দাঁড়ানো অদূরে অন্য একটি লঞ্চের প্রত্যক্ষদর্শীদের চিৎকারও শোনা যাচ্ছে ওই ভিডিয়োয়। শীতলক্ষ্যা নদীতে রবিবারের ওই দুর্ঘটনার পর এখনও পর্যন্ত বহু যাত্রী নিখোঁজ। সোমবার দুপুর পর্যন্ত ছ’জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। দুর্ঘটনার…

আরও পড়ুন