আন্তর্জাতিক 

Bangladesh : আদানির বিদ্যুতের দাম বেশি তাই বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিল বাংলাদেশ সরকার

বিশেষ প্রতিনিধি : অন্যান্য বিদ্যুৎ সংস্থার তুলনায় আদানি সংস্থার বিদ্যুতের দাম অনেক বেশি তাই সরাসরি বিদ্যুৎ চুক্তি বাতিল না করে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিল বাংলাদেশ সরকার।২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি হয় বাংলাদেশের। সেই চুক্তি অনুসারে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি গোষ্ঠী। বাংলাদেশের যুক্তি, বর্তমানে শীতের মরসুম চলায় বিদ্যুতের চাহিদা কমেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ (বিপিডিবি)-এর চেয়ারপার্সন মহম্মদ রেজাউল করিমও জানিয়েছেন শীতকালে চাহিদা হ্রাসের কথা। তাঁর বক্তব্য, সেই কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিট চালানোর প্রয়োজন নেই বলে…

আরও পড়ুন
দেশ 

NDTV: এনডিটিভির রাশ এখন থেকে আদানির সংস্থার হাতে, পরিচালন পর্ষদ থেকে ইস্তফা দিলেন প্রণয় ও রাধিকা রায়

বাংলার জনরব ডেস্ক: জনপ্রিয় সংবাদমাধ‌্যম এনডিটিভির  (NDTV) পরিচালন সমিতি নিজের হাতে নিয়ে নিলেন  গৌতম আদানি (Gautam Adani)। সূত্রের খবর সংস্থার পরিচালন পর্ষদের বোর্ড থেকে ইস্তফা এই জনপ্রিয় চ্যানেলের প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়। বম্বে স্টক এক্সচেঞ্জকে বোর্ডের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। এর ফলে ওই সংবাদমাধ্যমের পরিচালনার ভার আদানি গোষ্ঠীর হাতে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল। সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগলিয়া এবং সন্থিল সিন্নাইয়া চেঙ্গালভারায়ণকে আরআরপিআই হোল্ডিং প্রাইভেট লিমিটেড তথা পর্ষদের পরিচালন বোর্ডে ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হচ্ছে। এই অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের প্রতিনিধিরাও বোর্ডে ঢুকে পড়লেন। গত আগস্টেই…

আরও পড়ুন
দেশ 

Dharavi : ধারাভি বস্তি উন্নয়নের বরাত পেল আদানি গোষ্ঠীই

বাংলার জনরব ডেস্ক : গৌতম আদানীর স্বপ্ন সফল । মুম্বই শহরের সবচেয়ে বড় বস্তি উন্নয়নের বরাত পেল আদানী গোষ্ঠী । নিন্দুকেরা বলে থাকেন উদ্ধব ঠাকরে সরকারের পতনের অন্যতম কারণ এই এই ধারাভি বস্তির উন্নয়নের বরাতের লড়াই । আদানীরা সরাসরি বিজেপির পক্ষে ছিল , অন্যরা উদ্ধবের পক্ষে । তাই উদ্ধব সরকারের পতনের পর অনেকেই বলতে শুরু করেন এই গৌতম আদানীর জয় । যাইহোক যাই বলুক না কেন , এটা মুম্বইয়ের সবচেয়ে বড় বস্তি উন্নয়নের বরাত পেল গৌতম আদানী । টাকার অংকে ৫ হাজার ৬৯ কোটি টাকায় এই প্রকল্পের বরাত পেয়েছেন আদানিরা।…

আরও পড়ুন
দেশ 

Adani Group: জিও, এয়ারটেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে গৌতম আদানির টেলিকম সংস্থা

বাংলার জনরব ডেস্ক : মুকেশ আম্বানির জিও , এয়ারটেলের সঙ্গে এবার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় নামছে আদানি গ্রুপ । সূত্রের খবর, ৫জি টেলিকম ব্যবসায় নামতে কোমর বাঁধছে আদানি। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২৬ জুলাই ‘এয়ারওয়েভ’ নিলামে অংশ নিয়েছিল জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। ৫জি টেলিকম পরিষেবা দিতে আগ্রহী এই তিন টেলিকম সংস্থা ছাড়াও চতুর্থ একটি সংস্থা ছিল। সেটা আর কেউ নয়, গৌতম আদানির সংস্থা। সূত্রের খবর, টেলিকম ব্যবসায় নামার জন্য ন্যাশনাল লং ডিসট্যান্স (এনএলডি) এবং ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স (এনএলডি) লাইসেন্সও পেয়ে গিয়েছে আদানির সংস্থা। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থা কোনও বিবৃতি দেয়নি। প্রসঙ্গত,…

আরও পড়ুন