আন্তর্জাতিক 

Quota Anandolon : ‘‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়’’ হাসিনা সরকারের প্রস্তাব খারিজ করে জানিয়ে দিল আন্দোলনকারীরা

বাংলার জনরব ডেস্ক : সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে হাসিনা সরকার যে আলোচনার প্রস্তাব দিয়েছিল তা কয়েক ঘণ্টার মধ্যেই খারিজ করে দিল আন্দোলনকারীরা। তাঁদের মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাদের তরফে সমাজমাধ্যমে এ কথা জানানো হয়েছে। মঞ্চের অন্যতম সমন্বয়কারী সারজিস আলম ফেসবুকে লিখেছেন, ‘‘এক দিকে গুলি আর লাশ, অন্য দিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কী ভাবে সংলাপ হতে পারে?’’ আর এক সমন্বয়কারী হাসনাত আবদুল্লা ফেসবুকে লিখেছেন, ‘‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’’ মঞ্চের অন্যতম নেতা আসিফ মাহমুদের মন্তব্য, ‘‘গুলির মুখে কোনও সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার চেয়ে মৃত্যু শ্রেয়।’’…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Quota Movement of Bangladesh : সংরক্ষণ বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা বেড়ে ৩২, আন্দোলনকারীদের চাপে সমগ্র বাংলাদেশ স্তব্ধ, বন্ধ ইন্টারনেট, পরিস্থিতি হাসিনা সরকারের নাগালের বাইরে চলে যাচ্ছে!

বাংলার জনরব ডেস্ক : সংরক্ষণ বিরোধী আন্দোলনে সমগ্র বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্রই প্রতিবাদের মানুষের ঢল নেমেছে। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের আক্রমণ অহেতুক শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করে তুলেছে। শেখ হাসিনা বাংলাদেশের জাতির পিতার কন্যা হওয়া সত্ত্বেও তিনি ছাত্রলীগের এই অমানবিক আচরণ কে এখনো পর্যন্ত নিন্দা করেননি। তার কাছ থেকে যে প্রত্যাশা করেছিল বাংলাদেশের সাধারণ নাগরিকরা সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। সেজন্যেই প্রথম আলোতে লিখেছেন ওই পত্রিকার যুগ্ম সম্পাদক আবু সাঈদ আমাদেরকে ক্ষমা করো। তিনি তার লেখার মধ্য দিয়ে বলেছেন যে আবুনুর এরশাদ সরকারের আমলে খুন…

আরও পড়ুন