Mamata Banerjee : রাষ্ট্রপুঞ্জ থেকে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর অনুরোধ করুক কেন্দ্র বিধানসভায় দাবি করলেন মমতা
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের চলমান হিন্দু নির্যাতনকে থামানোর জন্য রাষ্ট্রপুঞ্জ থেকে যাতে শান্তি সেনা পাঠানো হয় তার ব্যবস্থা করার জন্য কেন্দ্রকে অনুরোধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি বাংলাদেশে শান্তিসেনা (পিস কিপিং ফোর্স) পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার আর্জি জানান। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের প্রস্তাব, কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক।” একই সঙ্গে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। যদি তাঁর কোনও অসুবিধা থাকে,…
আরও পড়ুন