কলকাতা 

Mamata Banerjee vs Suvendu Adhikari : “সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকারকে যদি ধারাবাহিক ভাবে কাজে বাধা দেওয়া হয়, তা হলে তা গণতান্ত্রিকভাবে সুখকর নয়’’ বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভের নিন্দা করে বললেন মুখ্যমন্ত্রী,‘‘বাংলায় ভোটের ফল দেখেই বোঝা যাচ্ছে কারা গণতন্ত্র মানে” পাল্টা শুভেন্দু

বাংলার জনরব ডেস্ক : “সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকারকে এই ভাবে যদি ধারাবাহিক ভাবে কাজে বাধা দেওয়া হয়, তা হলে তা গণতান্ত্রিকভাবে সুখকর নয়।’’ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দল বিজেপি বিধায়কদের হই হট্টগোলে এবং চিৎকার-চেঁচামেচিতে ও বিক্ষোভের জেরে রাজ্যপাল তার পুরো বক্তব্য না পড়েই ভাষণ থামিয়ে দেন। আজকের এই নজিরবিহীন ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন,‘‘বিজেপি গণতান্ত্রিক কোনও পদ্ধতি মানে না। আমরা যেখানে যেখানে আছি, সেখানে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিকে সম্মান দিই। এটা কোনও প্রতিবাদের পদ্ধতি হতে পারে না।’’…

আরও পড়ুন
কলকাতা 

West Bengal Assembly : বিধানসভায় নজিরবিহীন বিক্ষোভের জেরে রাজ্যপাল পুরো ভাষণ না পড়েই বক্তব্য শেষ করলেন

বাংলার জনরব ডেস্ক: বিধানসভায় নজিরবিহীন বিক্ষোভের জেরে রাজ্যপালকে বিধানসভায় বক্তব্য রাখতে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়। তার পরেও বিজেপি বিধায়ক রা  বিক্ষোভ দেখাতে থাকে। রাজ্যপাল নিচে থেকে বিজেপি বিধায়কের শান্ত থাকার অনুরোধ করলেও রাজ্যপালের সেই প্রস্তাব বিজেপি’র বিধায়ক রা প্রত্যাখ্যান করে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষ পর্যন্ত রাজ্যপাল বিধানসভার অধিবেশন ছেড়ে বেরিয়ে যেতে চান। কিন্তু মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের মধ্যে বসে থাকেন। এরপরেও হই হট্টগোল চলতে থাকলে মুখ্যমন্ত্রী অনুরোধে ভাষণের প্রথম লাইনটি এবং শেষ লাইনটি পড়ে রাজ্যপাল তাঁর বক্তব্য শেষ করেন। এরপর রাজ্যপাল বিধানসভার ছেড়ে রাজভবন চলে যান। দীর্ঘ জটিলতার…

আরও পড়ুন