কলকাতা 

Assembly Group D Recruitment : বিধানসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগেও দুর্নীতি হয়েছে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিযোগকে খারিজ করে দিলেন স্পিকার

বাংলার জনরব ডেস্ক : রাজ্য বিধানসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুমি আজ বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিধানসভায় মাল্যদান করতে এসেছিলেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বলেন, ‘‘২০১১ সাল থেকে বিধানসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে। আমাদের হাতে কিছু প্রমাণ রয়েছে। সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব। মূলত গ্রুপ ডি পদে নিয়োগে ক্ষেত্রে এই দুর্নীতি হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বিধানসভায় যারা গ্রুপ ডি পদে বহাল হয়েছেন তাঁদের বেশির ভাগ দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। আমাদের কাছে প্রমাণ রয়েছে…

আরও পড়ুন
জেলা 

BJP: কল্যাণীর এমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে সিআইডি, অভিযোগের তীর বিজেপির দুই সাংসদ-দুই বিধায়কের বিরূদ্ধে

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকার পরিচালিত স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার সামনে এলো কেন্দ্রীয় সরকার পরিচালিত কল্যাণী এমস হাসপাতালে দুর্নীতি। যা নিয়ে ইতি মধ্যে বিজেপি দলের বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক এর বিরুদ্ধে তদন্ত করতে শুরু করেছে স্থানীয় পুলিশ এবার সেই তদন্তের ভার তুলে দেয়া হলো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সিআইডির উপর। এই দুর্নীতি কাণ্ডে বিজেপির চার জন জনপ্রতিনিধির নাম জড়িয়েছে। তাঁরা হলেন, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ।…

আরও পড়ুন