কলকাতা 

নিউমার্কেটের হোটেলের অগ্নিকাণ্ডে গ্রেফতার অন্তিম অভিযুক্ত সবা জাফর

নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হলেন অন্তিম অভিযুক্ত সবা জ়ফর। আগেই গ্রেফতার হয়েছিলেন আরও এক অভিযুক্ত, সবা-র স্বামী আবু জ়ফর। এ বার হাওড়ার শিবপুরে অভিযান চালিয়ে সবাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও গুন্ডাদমন শাখা। সূত্রের খবর, সবা-র নামেই লিজ় (ইজারা) নেওয়া হয়েছিল হোটেলটি। ১৮ অগস্ট রাত ২টো নাগাদ মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলের তিনতলায় আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। সেই আগুন ছড়ায় আশপাশে। আতঙ্কে আবাসিকেরা ছোটাছুটি শুরু করেন। যে হোটেলে আগুন লাগে তার একটি ভবন পরেই দমকলের সদর দফতর। খবর পেয়ে সেখানে পৌঁছোয়…

আরও পড়ুন