অন্যান্য কলকাতা 

Nawshad Siddiqui vs Abhishek Banerjee :নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদকে প্রাক্তন সাংসদ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন! কতটা বাস্তব ?কতটা প্রচার? জানতে হলে পড়ুন

সেখ ইবাদুল ইসলাম: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে রাজি আছেন নওশাদ সিদ্দিকী। আজ কলকাতার একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন আমার সম্পূর্ণ ইচ্ছা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার। দল অনুমোদন দিলেই আমি প্রার্থী হয়ে যাব। কিন্তু প্রশ্ন উঠেছে অনুমোদন কবে দেবে দিন তো চলে যাচ্ছে! সাধারণ মানুষের মধ্যে এমনভাবে নওশাদ সিদ্দিকী আগ্রহ তৈরি করেছেন যে সবাই জিজ্ঞাসা করতে শুরু করছে নওশাদ কি সত্যিই দাঁড়াবেন অভিষেকের বিরুদ্ধে? কিন্তু যত দিন যাচ্ছে ততই মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধছে। কেন দেরি হচ্ছে…

আরও পড়ুন
অন্যান্য জেলা 

Loksova Election 2024 : আবু তাহের বনাম মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এগিয়ে কে?

সেখ ইবাদুল ইসলাম  : মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলাদেশের সীমান্তবর্তী এই কেন্দ্রটি বরাবরই বাম দুর্গ বলে পরিচিত ছিল। এক দুবার কংগ্রেস প্রার্থী মান্নান হোসেন জয়ী হলেও কিন্তু বেশিরভাগ সময়েই এই কেন্দ্র থেকে বামেরা এই জয়যুক্ত হয়েছে। সিপিএমের গড় হিসাবে পরিচিত এই লোকসভা কেন্দ্রটি ২০১৪ এর লোকসভা নির্বাচনেও সিপিএম প্রার্থী জয়ী হয়েছিল। কিন্তু ২০১৯ এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি হাতছাড়া হয়ে যায় বামেদের। এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে কয়েকবার সংসদে নির্বাচিত হয়েছিলেন পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দোজা। তারপর আবু তালেব চৌধুরী, তারপরে কাজেম আলী…

আরও পড়ুন
কলকাতা দেশ 

Abhishek Banerjee : নিয়োগ দুর্নীতি মামলায় ফের অস্বস্তিতে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় চরম অস্বস্তিতে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মামলায় আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তার সংস্থা  লিপ্‌স অ্যান্ড বাউন্ডস এর যাবতীয় তথ্য ইডির হাতে তুলে দিতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছিল একক বেঞ্চ যে রায় প্রদান করেছে তা সম্পূর্ণভাবে সঠিক এবং…

আরও পড়ুন
কলকাতা 

Cash for Query Case : মহুয়ার পাশে নেই দল ইঙ্গিত কুনালের, সব রকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত জানালেন মহুয়া

বাংলার জনরব ডেস্ক : অর্থ ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র এ নিয়ে দেশ জুড়ে যখন বিতর্ক চরমে উঠেছে তখন নীরব রয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের একাধিক নেতা নেত্রী এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী সরাসরি মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কয়েকদিন আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য দিগ্বিজয় সিংহও মহুয়া মৈত্যের পাশে দাঁড়িয়ে ছিলেন। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস কোন পথে যাবে কেনই বা বিগত কয়েকদিন ধরে চলা এই বিতর্কের…

আরও পড়ুন
কলকাতা 

Abhishek Banerjee-CV Ananda Bose : রাজ্যপাল অভিষেক মুখোমুখি! পাঁচ দিন পর অবস্থান বিক্ষোভ তুলে নিল তৃণমূল, একশ দিনের বকেয়া টাকা আনতে দিল্লী গেলেন বোস, আন্দোলনে জিতল কে তৃণমূল না রাজ্যপাল? প্রশ্ন আমজনতার

বুলবুল চৌধুরী : শেষ পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ৩০ জনের প্রতিনিধ্বল দেখা করলেন এবং ১০০দিনের বকেয়া টাকার যাতে কেন্দ্রীয় সরকার দ্রুত ছেড়ে দেয় তার জন্য রাজ্যপালের কাছে আবেদন করলেন। রাজ্যপাল এই আবেদন পাওয়ার পর দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সময়ের বিচারে এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন রাজ্যপাল দিল্লি উড়ে যাচ্ছেন দমদম বিমানবন্দর থেকে। উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই ১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায় করা। এদিকে রাজ্য পালের সঙ্গে বৈঠকের কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে রাজভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেয় তৃণমূল কংগ্রেস। এই আন্দোলন সফল…

আরও পড়ুন
কলকাতা 

Abhishek Banerjee: উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় !

বুলবুল চৌধুরী : রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! জানা গেছে তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে রাজ্যের প্রশাসনিক পদে বসাতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। শোনা যাচ্ছে, যে আগামী নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ পদ থেকে পদত্যাগ করতে পারেন। নিয়ম অনুযায়ী লোকসভা ভোট যদি ছ মাসের মধ্যে অনুষ্ঠিত হয় তাহলে ওইসব কেন্দ্রশূন্য হলেও সেখানে ভোট হবে না। সাধারণ নির্বাচনের সঙ্গে এই ভোট…

আরও পড়ুন
কলকাতা 

Abhishek Banerjee : এক ঘন্টাও অতিরিক্ত সময় দেওয়া হবে না ১০ অক্টোবরের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব নথি জমা দিতে হবে ইডিকে : কলকাতা হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দশই অক্টোবর এর মধ্যে যা যা নথি চেয়েছে ইডি তার সবটাই জমা দিতে হবে। অতিরিক্ত আর এক ঘন্টা সময়ও তার জন্য বরাদ্দ করা হবে না বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো নথি দেখে ইডি সন্তুষ্ট না হয় তাহলে অবশ্যই ৪৮ ঘন্টার নোটিশে তৃণমূল সাংসদকে ডেকে পাঠাতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক। সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার। দীর্ঘ ক্ষণ ধরে চলে শুনানি। শেষে…

আরও পড়ুন
কলকাতা 

Abhishek Banerjee : অভিষেক মামলায় নয়া মোড় ! ইডিকে বিশেষ পরামর্শ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ! কী সেই প্রস্তাব? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ৯ অক্টোবর কেন্দ্রীয় এজেন্সি ইডি যে তলব করেছে তা হয়তো  পিছিয়ে যেতে পারে। কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এক প্রস্তাব দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় নথি খতিয়ে দেখার পর কেন্দ্রীয় এজেন্সির সন্তুষ্ট না হলে তারপরেই অভিষেককে ডাকা হোক সেই ধরনের কোন উদ্যোগ নেওয়া যায় কিনা তা বিচারপতি সেন ইডিকে বলেছেন। তবে একই সঙ্গে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি অমৃতা সিংহের নির্দেশের উপরে কোনও স্থগিতাদেশও দেয়নি। বিচারপতি সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর যুক্তি ছিল, তদন্ত…

আরও পড়ুন
কলকাতা 

Abhishek Banerjee : নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার তলব করলো ইডি

বাংলার জনরব ডেস্ক : স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নিয়োগ মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তলব করল কেন্দ্রীয় এজেন্সি ইডি।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। এর আগে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে গত ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছিল ইডি। বাংলার শাসকদলের অভিযোগ, পূর্বনির্ধারিত কর্মসূচির কথা জেনেও ইডি ওই দিনেই অভিষেককে হাজিরা দিতে বলেছিল। হাজিরা এড়াতে চেয়ে মঙ্গলবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। উল্লেখ্য, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই…

আরও পড়ুন
কলকাতা 

Rujira Banerjee: রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

বাংলার জনরব ডেস্ক : রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় এজেন্সি ইডি।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁকে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে গত ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছিল ইডি। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও। এ বার ডাকা হল রুজিরাকেও। এর আগে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ মামলায় অভিষেকের মা লতার সম্পত্তির হিসাব চেয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহ এই সংক্রান্ত মামলায় ইডির তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।…

আরও পড়ুন