দেশ 

গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী!

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন, আগেই জানিয়েছিলেন ইউটিউবার ধ্রুব রাঠী। যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেওয়ার আগে শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হল জনপ্রিয় ইউটিউবার ধ্রুবকে। গুরুগ্রাম পুলিশ হিন্দুস্তান টাইম্‌সকে এই তথ্য জানিয়েছে। অভিযোগ, পুলিশের নির্দেশ অমান্য করেছেন ধ্রুব। সিজেপি-র কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে কেন্দ্র। শুক্রবার রাত থেকে শহরের ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ। ভোর থেকে দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে দিল্লিগামী যাবতীয় মেল ও এক্সপ্রেস ট্রেন। সেই সঙ্গে রাজধানীর রাস্তা সকাল থেকে পুলিশে পুলিশে ছয়লাপ। রয়েছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনীও। জমায়েত…

আরও পড়ুন