দেশ 

শুক্রবারের পর শনিবারও  উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর! নেহার আহব্বানের সাড়া দিয়ে ছাত্র যুব সুশীল সমাজ দিল্লির রাজপথে পুলিশের ধরপাকড় উত্তপ্ত যন্তর মন্তর

বাংলার জনরব ডেস্ক : শুক্রবারের পর শনিবারও  উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর।  দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের রাজধানীতে মিছিল বিক্ষোভকারীদের। মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। টেনেহিঁচড়ে বেশ কয়েক জনকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়। জ্ঞানেশের ইস্তফার দাবিতে শুক্রবার দিল্লির রাজপথে নেমেছিল আম আদমি পার্টি (আপ)। শুধু আপ নয়, একই দাবিতে কংগ্রেস এবং বামেরাও দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করে। সেই বিক্ষোভ ঠেকাতে পুলিশ দিকে দিকে ব্যারিকেড দেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, কথা কাটাকাটিতে উত্তাল হয়ে ওঠে দিল্লির…

আরও পড়ুন