দেশ 

ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলা দায়ের মাদ্রাজ হাই কোর্টে

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলা দায়ের হল মাদ্রাজ হাই কোর্টে। তাঁর বিরুদ্ধে বিচারব্যবস্থার বিরুদ্ধে অবমামনাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। আদালতে মামলাকারীর আর্জি, সৌরভের পুরনো কার্যকলাপ খতিয়ে দেখা হোক। উচ্চ আদালত সৌরভ-সহ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকেই নোটিস দিয়ে ৬ সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে বলেছে। সিজেপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সৌরভের বিরুদ্ধে মামলাটি করেছেন চেন্নাইয়ের বাসিন্দা আর গণেশ কুমার। তাঁর অভিযোগ, সৌরভ বারংবার বিচারব্যবস্থা, দেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। তাই পেশাগত দিক থেকে সাংবাদিক বলে পরিচয় দেওয়া সৌরভের পুরনো কার্যকলাপ নিয়ে…

আরও পড়ুন
দেশ 

মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন সৌরভ আশুতোষ!

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা দিল্লির স্পেশাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে কথা দিয়ে এসেছেন যে, তাঁরা যন্তর মন্তরে আর কোনও আন্দোলনের ডাক দেবেন না, শান্তি বজায় রাখবেন এবং আগামী দিনে তাঁদের যে কোনও আন্দোলন কর্মসূচি হবে ভারতের সাংবিধানিক কাঠামো মেনে। সাত দিন তিহাড়ে বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর বুধবার তাঁরা মুক্তি পেয়েছেন। জেলমুক্তির আগে আদালতে লিখিত বয়ান দিয়েছেন দু’জনেই। যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরকার সরিয়ে দেওয়ার পর গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সৌরভেরা সেখানে ঢোকেন। রাঙ্কা, সৌরভ ছাড়াও ছিলেন সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্দে…

আরও পড়ুন
দেশ 

সাত দিন পর জেল থেকে ছাড়া পেলেন সৌরভ আশুতোষ

অবশেষে জেলমুক্তি হল ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষনেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার। বুধবার দিল্লির স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়েছিল সৌরভদের। তিনি দুই শীর্ষনেতাকে মুক্তি দিয়েছেন। যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরিয়ে সেখানে যাবতীয় আন্দোলন কর্মসূচি নিষিদ্ধ করে দেওয়ার পরে গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সেখানে ঢুকেছিলেন রাঙ্কা, সৌরভেরা। তাঁদের সঙ্গে সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্দে এবং আরও ১১ জন ছিলেন। সকলকে আটক করে পুলিশ। শিন্দে-সহ বাকিদের পরে ছেড়ে দেওয়া হলেও সৌরভদের গ্রেফতার করা হয়। ১৪ অক্টোবর স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের হাজির করানো হলে…

আরও পড়ুন
দেশ 

অশুভ শক্তি দেশের জমানা পরিবর্তনের চেষ্টা করছে দশেরায় বার্তা দিতে গিয়ে বললেন আরএসএস প্রধান

বাংলার জনরব ডেস্ক : দেশজুড়ে চলা ছাত্র যুবদের আন্দোলন এবং বিরোধীদের আন্দোলন ভোট চুরি নিয়ে এই ঘটনাকে অশুভ শক্তি বলে অভিহিত করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আজ দশেরা উপলক্ষে মহারাষ্ট্রের আরএসএসের সদর দপ্তর নাগপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান বলেন একটি অশুভ শক্তি ভারতে জমানা পরিবর্তনের চেষ্টা করছে এটা সফল হবেনা। ভাগবতের কথায়, “এটা (জমানা পরিবর্তন) আগেও হয়নি। ভবিষ্যতেও হবে না।” ভাগবত আরও বলেন, “ভারতই ওদের নিশানায় রয়েছে। কারণ ভারত উন্নতির পথে এগোচ্ছে। এই সমস্ত অশুভ শক্তি জানে, গত কয়েক দশক ধরে ভারত যে ভাবে গুরুত্বপূর্ণ নীতি নিয়ে…

আরও পড়ুন
দেশ 

সৌরভ আশুতোষ কেন জামিন পেলেন না? এ বিষয়ে আদালত কী বলল?

প্রতিবাদস্থল হিসেবে নিষিদ্ধ হওয়া যন্তর মন্তরে গেট টপকে ঢুকে পড়ার জন্য গ্রেফতার হয়েছিলেন সিজেপি-র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। প্রথমে তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় বা জেল হেফাজতে পাঠানো হয়। সোমবার তাঁদের জেল হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশ দেয় স্পেশ্যাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট। কী কারণে সৌরভ এবং আশুতোষের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হল, তা লিখিত নির্দেশে জানিয়েছেন স্পেশ্যাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট ঋতু রাজ। পুলিশি তদন্তকে উদ্ধৃত করে বিচারক জানিয়েছেন, সৌরভ এবং আশুতোষেরা ‘নিষিদ্ধ’ হওয়া যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর জন্য জমায়েত করেছিলেন এবং তাতে শামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে প্ররোচিত করেছিলেন।…

আরও পড়ুন
দেশ 

অভিজীৎ দিপকের জামিন মঞ্জুর করল দিল্লির আদালত!

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজীৎ দিপকের জামিন মঞ্জুর করল দিল্লির আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে সেই জামিন মঞ্জুর করা হয়েছে। দিতে হবে ৫০ হাজার টাকা বন্ড। পুলিশ সূত্রে খবর, শান্তিভঙ্গ করবেন না বলে মুচলেকা (‘পিস বন্ড’)-তে তাঁকে সই করার নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশ মেনে নেওয়ার পরে শনিবার বিকেলে মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন তিনি। শুক্রবার ‘তেরঙা যাত্রা’য় যোগ দিতে দিল্লির বাড়ি থেকে বেরনোর মুহূর্তেই আটক হন দিপকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার দিপকের পাশাপাশি আটক হয়েছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা) নেত্রী নেহা বোরা। তাঁকে শনিবার সকালে…

আরও পড়ুন
দেশ 

শেষ পর্যন্ত দিল্লী পুলিশ গ্রেফতার করল অভিজিৎ দীপকেকে

শেষ পর্যন্ত গ্রেফতারই করা হল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রধান অভিজিৎ দিপকে-কে। শুক্রবার দিনভর আটকে রাখার পর শনিবার ভোরে দিল্লি পুলিশ জানাল, ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ (আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেফতার) করা হয়েছে ককরোচদের প্রধান মুখকে। শনিবারই তাঁকে দিল্লির বিশেষ এগ্‌‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করানো হবে। সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তাঁরা রয়েছেন জেল হেফাজতে। দু’জনকে রাখা হয়েছে তিহাড় জেলে। এ বার তাঁদের সংগঠনের মাথা দিপকে-কেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেফতার করা হল। পুলিশের বক্তব্য, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায়…

আরও পড়ুন