মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন সৌরভ আশুতোষ!
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা দিল্লির স্পেশাল এগ্জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে কথা দিয়ে এসেছেন যে, তাঁরা যন্তর মন্তরে আর কোনও আন্দোলনের ডাক দেবেন না, শান্তি বজায় রাখবেন এবং আগামী দিনে তাঁদের যে কোনও আন্দোলন কর্মসূচি হবে ভারতের সাংবিধানিক কাঠামো মেনে। সাত দিন তিহাড়ে বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর বুধবার তাঁরা মুক্তি পেয়েছেন। জেলমুক্তির আগে আদালতে লিখিত বয়ান দিয়েছেন দু’জনেই। যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরকার সরিয়ে দেওয়ার পর গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সৌরভেরা সেখানে ঢোকেন। রাঙ্কা, সৌরভ ছাড়াও ছিলেন সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্দে…
আরও পড়ুন