দেশ 

মণিপুরে ফের নতুন হিংসার ঘটনায় মৃত ৯, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

মণিপুরে গত ৪৮ ঘণ্টায় নতুন করে হিংসার ঘটনায় সে রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রাজ্যে নতুন করে হিংসা ছড়াতেই মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, রাজ্যে শান্তি ফেরাতে সবরকমভাবে মণিপুর সরকারকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আসলে শুক্রবার রাতে মণিপুরের কামজং জেলার চাসাদ গ্রামে একটি প্রতিবাদ চলাকালীন এক মহিলাকে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে। এর পরেই মণিপুরে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার জেলা প্রশাসন…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে গণহারে গ্রেফতারি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্যের পরে ভারতের পাল্টা মন্তব্য অবান্তর হস্তক্ষেপ করবেন না!

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে শনিবার দিনভর সাত হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে চলেছে ধরপাকড়। অধিকাংশকেই অবশ্য শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি নিয়ে শনিবার রাতে উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জ। এ বার তার জবাব দিল ভারত। দিল্লির বিক্ষোভ এবং পুলিশি পদক্ষেপ নিয়ে রাষ্ট্রপুঞ্জের উদ্বেগকে ‘অবান্তর’ বলেছে নরেন্দ্র মোদীর সরকার। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক দফতরের (ওএইচসিএইচআর) তরফে শনিবার বিবৃতি দেওয়া হয়েছিল। নয়াদিল্লির পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দিল্লিতে শনিবারের ঘটনাবলি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্য আমরা দেখেছি। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমাদের সংবিধান শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার…

আরও পড়ুন
দেশ 

অভিজিৎ সৌরভ আশুতোষ জামিন পেলেন! কোন শর্তে জানেন?

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। রবিবার সকালে তিন জনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। তার পরেই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন দীপকে-রা। সিজেপির আইনি বিষয় যাঁরা দেখাশোনা করেন, সেই ‘লিগাল টিম’-এর প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দীপকে, সৌরভ এবং রাঙ্কা এক বছরের জন্য কোথাও শান্তি ভঙ্গ করতে পারবেন না। এই শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর রাঙ্কা জানিয়েছেন, রবিবার দুপুর ২টোয় তাঁরা…

আরও পড়ুন
দেশ 

গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী!

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন, আগেই জানিয়েছিলেন ইউটিউবার ধ্রুব রাঠী। যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেওয়ার আগে শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হল জনপ্রিয় ইউটিউবার ধ্রুবকে। গুরুগ্রাম পুলিশ হিন্দুস্তান টাইম্‌সকে এই তথ্য জানিয়েছে। অভিযোগ, পুলিশের নির্দেশ অমান্য করেছেন ধ্রুব। সিজেপি-র কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে কেন্দ্র। শুক্রবার রাত থেকে শহরের ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ। ভোর থেকে দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে দিল্লিগামী যাবতীয় মেল ও এক্সপ্রেস ট্রেন। সেই সঙ্গে রাজধানীর রাস্তা সকাল থেকে পুলিশে পুলিশে ছয়লাপ। রয়েছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনীও। জমায়েত…

আরও পড়ুন
দেশ 

দীপকে আশুতোষ গ্রেফতার হওয়ার পর ময়দানে নেহা! বদলে ফেললেন বিক্ষোভ স্থল, প্রবল চাপে দিল্লী পুলিশ!

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের আটক করার পর এ বার ময়দানে নেমে পড়লেন অল ইন্ডিয়া স্টুডেন্ট্‌স অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা। শনিবার বেলা ১টার পর তিনি মিছিল নিয়ে বেরিয়েছেন। বদলে ফেলা হয়েছে বিক্ষোভস্থল। যন্তর মন্তরে কঠোর পুলিশি নিরাপত্তার কারণে দিল্লি হাটে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন নেহারা। সেই উদ্দেশেই মিছিল এগোচ্ছে। পথে একাধিক ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। দিল্লি হাটে জমায়েতের জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছেন তরুণ নেত্রী। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে সিজেপি শনিবার যন্তর মন্তরে…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে ১০ অক্টোবর ‘দিল্লি চলো’র ডাক দিলেন অভিজিৎ দীপকে

আগামী ১০ অক্টোবর আবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গোটা দেশের তরুণ প্রজন্মকে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিজেপি-র কনভেনর অভিজিৎ দীপকে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে এই বিক্ষোভ। দীপকে-র দাবি, যাঁরা ভারতে সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন চান, তাঁদের সকলের এই আন্দোলনে যোগ দেওয়া উচিত। জ্ঞানেশের পদত্যাগ-সহ একাধিক দাবিতে শুক্রবার, গাঁধীজয়ন্তীতে মুম্বইয়ের শিবাজি পার্কে জড়ো হয়েছিলেন ককরোচেরা। তাঁদের ডাকে হাজার হাজার মানুষ জমায়েত করেছিলেন। ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) নামে গণহারে ভোটারদের নাম বাদ এবং অনিয়মের প্রতিবাদ জানান তাঁরা। সেখান…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভের আগে কড়া পুলিশি নিরাপত্তা যন্তর মন্তরে, পুলিশের সঙ্গে আপ সমর্থকদের ধস্তাধস্তি!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশের দুই প্রান্তে দুই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বাণিজ্যনগরীর শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আর দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র-যুব-নাগরিক সংগঠন। তার আগে ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করে যন্তর মন্তর চত্বর-সহ গোটা নয়াদিল্লি জুড়ে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে! শুক্রবার সকালে যন্তর মন্তর চত্বরে আম আদমি পার্টি (আপ) সমর্থকদের সঙ্গে পুলিশের একপ্রস্ত ধস্তাধস্তি হয়। আটক করা হয় দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজকে। যন্তর…

আরও পড়ুন
দেশ 

জেন জির হুমকির মুখে জ্ঞানেশ কুমারের কর্মসূচী স্থগিত! পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনে নামবে সিজেপি!

পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার সিজেপি নেতা অভিজিৎ দীপকে জানালেন যে, শনিবারের মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ না-করলে গাঁধীজয়ন্তী (২ অক্টোবর) থেকে আন্দোলনে নামবেন তাঁরা। আন্দোলন শুরু হবে দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে দীপকে লেখেন, “কালকের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না-করলে সিজেপি আগামী ২ অক্টোবর মুম্বই থেকে আন্দোলন শুরু করবে। তার পর দেশের প্রতিটি শহরে এই আন্দোলনকে নিয়ে যাবে। এই গাঁধীজয়ন্তীতে গণতন্ত্রকে রক্ষা করার শপথ নিন।” এসআইআর-সহ একাধিক বিষয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে অন্তর্কলহ প্রকাশ্যে চলে…

আরও পড়ুন