মণিপুরে ফের নতুন হিংসার ঘটনায় মৃত ৯, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
মণিপুরে গত ৪৮ ঘণ্টায় নতুন করে হিংসার ঘটনায় সে রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রাজ্যে নতুন করে হিংসা ছড়াতেই মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, রাজ্যে শান্তি ফেরাতে সবরকমভাবে মণিপুর সরকারকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আসলে শুক্রবার রাতে মণিপুরের কামজং জেলার চাসাদ গ্রামে একটি প্রতিবাদ চলাকালীন এক মহিলাকে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে। এর পরেই মণিপুরে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার জেলা প্রশাসন…
আরও পড়ুন